Editorial News 24

রূপনগরের আগুনে নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

রূপনগরের আগুনে নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনে নিহত ১৬ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাতের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে লাশগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নিহতরা হলেন: নুর আলম, রবিউল ইসলাম, মৌসুমী খাতুন, আল মামুন, সানোয়ার হোসেন, ফারজানা আক্তার, মুনা আক্তার, জয় মিয়া, মুক্তা বেগম, নাজমুল […]

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র জুবায়েদ হত্যায় তার ছাত্রী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র জুবায়েদ হত্যায় তার ছাত্রী আটক

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদের হত্যার ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে পুলিশ আটক করেছে। বর্ষা জুবায়েদকে বাসায় গিয়ে পড়াতেন। রোববার (১৯ অক্টোবর) রাত ১১:২০ মিনিটে বর্ষাকে রাজধানীর বংশালস্থ নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে আটক করা হয়। তাকে আটক করার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ […]

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় সিসিটিভি ফুটেজে শনাক্ত দুই যুবক

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় সিসিটিভি ফুটেজে শনাক্ত দুই যুবক

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদের হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৯ অক্টোবর) রাতে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের […]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁতিবাজারে অবরোধ, জুবায়েদ হত্যার বিচার দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁতিবাজারে অবরোধ, জুবায়েদ হত্যার বিচার দাবি

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা রবিবার (১৯ অক্টোবর) তাঁতিবাজার মোড়ে অবরোধ করেছেন। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড়ে এসে অবরোধে পরিণত হয়। অবরোধরত শিক্ষার্থীরা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন […]

পনেরো লাখ টাকার পুরস্কার বিতরণ করল আস-সুন্নাহ ফাউন্ডেশন, কোরআন পাঠে নারীরাও প্রমাণ করলেন নেতৃত্ব

পনেরো লাখ টাকার পুরস্কার বিতরণ করল আস-সুন্নাহ ফাউন্ডেশন, কোরআন পাঠে নারীরাও প্রমাণ করলেন নেতৃত্ব l Editorial News 24

বছরব্যাপী কোরআন পাঠ ও প্রতিযোগিতায় উত্তীর্ণদের আনন্দঘন উপস্থিতিতে চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ সম্পন্ন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উত্তীর্ণরা সম্মানিত হন। ২০২৪ সালকে ‘কোরআন বর্ষ’ হিসেবে ঘোষণা করেছিল ফাউন্ডেশন। এই বর্ষে সারা দেশের নানা শ্রেণি-পেশার মানুষ কোরআন পাঠে অংশ নেন। পাঁচ ধাপের প্রতিযোগিতায় […]

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ১,২১৯ প্রার্থী উত্তীর্ণ

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ১,২১৯ প্রার্থী উত্তীর্ণ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। রোববার (১৯ অক্টোবর) রাত ১০:১০ মিনিটে ফল প্রকাশিত হয়। এতে মোট ১,২১৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (MCQ টাইপ) পরীক্ষা ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুধুমাত্র ঢাকা মহানগরের কেন্দ্রগুলোতে নেওয়া হয়। এতে ৩ লাখ ৭৪ […]

লাভের আশায় হাকিমপুরে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

লাভের আশায় হাকিমপুরে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা l Editorial News 24

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুরে আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অধিক লাভের আশায় এবারও কৃষকরা জমি প্রস্তুত করে আলুর বীজ রোপণে জোর দিয়েছেন। আগাম আলু বাজারে উঠলে চাহিদা থাকায় দামও ভালো পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় আলুচাষিরা। সার্জমিনে খট্রা মাধবপাড়া এলাকায় দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকরা দলবদ্ধভাবে জমি প্রস্তুত করছেন এবং আলুর বীজ […]

খুলনা কারাগারে ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রুপের সংঘর্ষ, ৩ হাজতিকে কাশিমপুর কারাগারে প্রেরণ

খুলনা কারাগারে ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রুপের সংঘর্ষ, ৩ হাজতিকে কাশিমপুর কারাগারে প্রেরণ l Editorial News 24

খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন হাজতিকে ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে পুলিশ পাহারায় প্রিজনভ্যানে তাদের ঢাকার উদ্দেশে পাঠানো হয়। খুলনা জেলা কারাগারের কর্মকর্তা মুনীর হুসাইন জানান, রাতে ঘটনার পর কারা হেডকোয়ার্টারে বিষয়টি জানানো হয়। প্রাথমিক পর্যায়ে কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোটভাই রাব্বি […]

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ধ্বংস রফতানি পোশাক, কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল: বিজিএমইএ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ধ্বংস রফতানি পোশাক, কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল: বিজিএমইএ l Editorial News 24

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রফতানির জন্য প্রস্তুত পোশাক, পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল এবং গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে, যা দেশের রফতানি বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বিজিএমইএ জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান। রোববার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে তিনি বলেন, “এ ধরনের হাই ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্ট সাধারণত আকাশপথে পাঠানো হয়। […]

সাতক্ষীরায় নতুন রেললাইন স্থাপনের অপেক্ষায় ব্যবসায়ীরা, বাণিজ্যের প্রসার আশা

সাতক্ষীরায় নতুন রেললাইন স্থাপনের অপেক্ষায় ব্যবসায়ীরা, বাণিজ্যের প্রসার আশা l Editorial News 24

সাতক্ষীরায় নাভারন থেকে ভোমরা স্থলবন্দর পর্যন্ত বহু প্রত্যাশিত রেললাইন স্থাপনের কাজ একধাপ এগিয়েছে। ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা আশা করছেন, রেল যোগাযোগ চালু হলে ভ্রমণ আরামদায়ক হবে, পরিবহন খরচ কমবে এবং বাজারে পণ্যের দামও নিয়ন্ত্রণে আসবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরা বিখ্যাত জিআই পণ্য হিসেবে উৎপাদিত হিমসাগর আম, রফতানিযোগ্য হিমায়িত চিংড়ি এবং সুন্দরবনের মধু। প্রথম ধাপে […]