টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

টাঙ্গাইলের মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল তিনটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের বড়বাইদ এতিমখানার কাছে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ। নিহতরা হলেন—ধনবাড়ী উপজেলার ভাইঘাট এলাকার জুলহাস উদ্দিন (৫০), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিপুর গ্রামের […]
বাংলাদেশকে উড়িয়ে নারী বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়া

দারুণ সূচনায় বিশ্বকাপ অভিযান শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ নারী দল। পাকিস্তানের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী সূচনা করলেও পরের চার ম্যাচে পরপর হার তাদের কার্যত বিদায়ের মুখে ঠেলে দেয়। শেষ আশা নিয়ে আজ মাঠে নেমেছিল নিগার সুলতানা জ্যোতির দল, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই আশাও টিকল না। ভিশাখাপত্নমে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হারে ১০ […]
“মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ‘মহান ব্যক্তি’ এবং নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি মোদির রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে চান না। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ট্রাম্প জানান, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধের আশ্বাস […]
চবি ছাত্রদলের চার নেতা বহিষ্কার

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সহসভাপতি নিউটন দত্ত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নকিব হোসেন চৌধুরী ও আবু শাহদাত মোহাম্মদ আদিলকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার […]
জুলাই সনদে ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে জাতির প্রতি বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় তিনি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান জানান। বার্তায় তিনি বলেন, “দেশের প্রতিটি মানুষকে বলছি—আপনি যেখানেই থাকুন, ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার প্রাঙ্গণে—এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন। রাজনৈতিক, ধর্মীয় […]
“এইচএসসিতে বোর্ডসেরা বরিশাল জেলা, সর্বনিম্নে বরগুনা”

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে শীর্ষে উঠে এসেছে বরিশাল জেলা। অপরদিকে, সবচেয়ে নিচে অবস্থান করছে বরগুনা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি জানান, এবারের ফলাফল সন্তোষজনক হলেও পাসের হার গত বছরের তুলনায় কমেছে। তবে যারা নিয়মিত অধ্যয়ন […]
“নাচোলে বিএনপির দুপক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত: তিনটি মামলা দায়ের”

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে দুই ভাই— মিলন আলী ও আলম আলী নিহতের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে নিহত মিলন আলীর ছেলে সাদেক আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। এছাড়া হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আলাদা আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, […]
“এক সপ্তাহের আলটিমেটাম: নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাইলো নাগরিক জোট, না হলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি”

আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে— এমন আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক জোট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন জোটের নেতারা। সমাবেশে বক্তারা বলেন, “জনগণ আর অপেক্ষা করতে রাজি নয়। আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন […]
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বরিশালে। ফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিস কুমার সাহা। তিনি জানান, দুপুর ১২টার দিকে নুসরাতকে অচেতন অবস্থায় […]
“ইংরেজিতে ধস, যশোর বোর্ডে এইচএসসি পাসের হার কমে ৫০ শতাংশে”

ইংরেজি বিষয়ে ভরাডুবির কারণে যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে। যেখানে অন্যান্য বিষয়ে পাসের হার ৮০ থেকে ৯০ শতাংশের ঘরে, সেখানে ইংরেজিতে মাত্র ৫৪ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। বোর্ডের তথ্য অনুযায়ী, […]