“সাবেক কাউন্সিলরের প্রতিষ্ঠানে ২১৫ ড্রাম চোরাই বিটুমিন উদ্ধার, মূল্য প্রায় ৩০ লাখ টাকা”

পিরোজপুরের নেছারাবাদে এক সাবেক কাউন্সিলরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাতে বাগেরহাট জেলার চিতলমারি থানা পুলিশ উপজেলার ঘনমান ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২১৫ ড্রাম বিটুমিন জব্দ করে। উদ্ধারকৃত বিটুমিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, বিটুমিনগুলো রাখা ছিল ব্যবসায়ী ও ঠিকাদার মো. […]
“উইন্ডিজের উচ্চমানের স্পিনার না থাকায় স্বস্তিতে বাংলাদেশ: লিপু”

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে রশিদ খানের ঘূর্ণির সামনে একের পর এক ব্যর্থতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা। তিন ম্যাচের কোনোটিতেই পুরো ৫০ ওভার টিকতে পারেনি টাইগাররা, স্ট্রাইকরেট নেমেছে ৬২.৮৫-তে, আর ৩০ উইকেটের অর্ধেকই নিয়েছেন আফগান স্পিনাররা। এমন বিপর্যয়ের পর এবার মিরপুরে নতুন চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। শনিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ—বাকি […]
“খুলনায় ব্যবসায়ী সবুজ খান হত্যা, দেশীয় অস্ত্রসহ তিন আসামি গ্রেফতার”

ক্ষমতার দ্বন্দ্ব ও পারিবারিক কলহের জেরে খুলনার খালিশপুরে ব্যবসায়ী সবুজ খান হত্যার ঘটনায় ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, হত্যাকাণ্ডের পেছনে ছিল পারিবারিক বিরোধ ও ক্ষমতার বহিঃপ্রকাশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে […]
“সামসুল হক খান কলেজে হুংকার, পাসের হার ৯৯.৯১%, জিপিএ-৫ পেয়েছে ৪২৩ জন”

এবারের এইচএসসি পরীক্ষায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৯১ শতাংশ। সেইসঙ্গে জিপিএ-৫ পেয়েছে ৪২৩ জন শিক্ষার্থী, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিন্সিপাল জানিয়েছেন, বিজ্ঞান বিভাগে ৭৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছেন, এর মধ্যে ৩০৯ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগে ১৪৯ জন […]
“চট্টগ্রামে কারখানায় ভয়াবহ আগুন, সেনা ও নৌবাহিনী নিয়ন্ত্রণে সহায়তা করছে”

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় একটি কারখানায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ভয়াবহ আগুন লেগেছে। দুপুর ২টার দিকে সেক্টর-১, ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’-এর আট তলায় প্রথমে আগুন লাগে এবং পরে নিচের দুটি ফ্লোরে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ১০ মিনিটে খবর পাওয়া মাত্রই ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু […]
“গাজায় যৌথ টাস্কফোর্সে যোগ দিতে প্রস্তুত তুরস্ক”

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় কয়েকটি দেশের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে, যা উপত্যকায় যুদ্ধবিরতি ‘পর্যবেক্ষণ’ করবে। তুরস্ক জানিয়েছে, বহুজাতিক এই টাস্কফোর্সে যোগদানের জন্য তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজায় বহুজাতিক যৌথ টাস্কফোর্সে অংশগ্রহণের জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত।” মন্ত্রণালয়ের এক […]
“ইতালি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলে দেশ ছেড়ে পালাবেন গাত্তুসো”

২০০৬ সালের বিশ্বকাপে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়া ইতালি, গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে। ২০২১ সালে ইউরো জয়ের পরও প্লে-অফে মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপের টিকিট মিস করেছিল আজ্জুরিরা। আগামী ২০২৬ সালের বিশ্বকাপে ইতালি ৩২ থেকে বেড়ে ৪৮ দলের মধ্যে খেললেও, বাছাইপর্বে এখনও নিশ্চিত নয় সরাসরি যোগ্যতা। ইতালির কোচ জেন্নারো গাত্তুসো টানা পাঁচ ম্যাচ […]
“যশোর বোর্ডে এইচএসসিতে ২০ কলেজে শতভাগ ফেল, তদন্তের নির্দেশ”

এবারের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০টি কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, অর্থাৎ কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। অন্যদিকে, ৫টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে যশোর শিক্ষা বোর্ডের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মেহেরপুর, […]
চট্টগ্রামে কারখানায় ভয়াবহ আগুন, ২৫ শ্রমিক উদ্ধার

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’-এ আগুনের ঘটনা ঘটে। চার ঘণ্টা পেরোনোর পরও আগুন নিয়ন্ত্রণে আসে নি। ফায়ার সার্ভিস ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সূত্রের খবর, আগুনকবলিত কারখানার […]
“৩ দিনেও নিভেনি মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন, লাশ শনাক্তে বিলম্বে স্বজনদের ক্ষোভ”

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ৫০ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নেভেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ভবনের বিভিন্ন অংশ থেকে এখনও ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে গনমাধ্যমকে জানিয়েছে, বিষাক্ত গ্যাস ছড়ানোর আশঙ্কায় আশপাশের কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে, সাধারণ […]