Editorial News 24

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তেজনা

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তেজনা,

রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। লাঠি-সোটা নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাবি ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলায় সব আসামির বেকসুর খালাস

রাবি ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলায় সব আসামির বেকসুর খালাস l Editorial News 24

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন হত্যা মামলায় ১০৫ জন আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন। দীর্ঘ ১৫ বছর পর এই আলোচিত মামলার রায় ঘোষণা করে রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত-১। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে আদালতের বিচারক জুলফিকার উল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় […]

২০২৬ সালেই চালু হবে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল: ফয়েজ আহমদ তৈয়্যব

দেশের বহুল প্রত্যাশিত তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমি-উই-সিক্স (SMW-6) এর কাজ চলতি বছর শেষ হচ্ছে না। প্রকল্পটি বাণিজ্যিকভাবে চালু হবে ২০২৬ সালের মাঝামাঝি বা শেষ নাগাদ, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (১২ অক্টোবর) আগারগাঁওয়ে আইসিটি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন ক্যাবলের সক্ষমতা হবে ১৭ হাজার জিবিপিএস, যা দেশের ব্যান্ডউইথ ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের কাজ কিছুটা ধীরগতিতে চলছে। তবে এটি সম্পন্ন হলে ইন্টারনেট সেবার মান ও গতি আরও উন্নত হবে। ২০২৬ সালের মাঝামাঝি বা শেষ নাগাদ ক্যাবলটি বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হবে।” বর্তমানে বাংলাদেশে প্রতিদিন প্রায় ৮ হাজার ৪শ’ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হচ্ছে। করোনার পর অনলাইন শিক্ষা, সামাজিক যোগাযোগ, ই-কমার্স ও ডিজিটাল লেনদেনের বিস্তারে ব্যান্ডউইথের চাহিদা দ্রুত বেড়েছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই ২০২১ সালে শুরু হয় ৬৯৩ কোটি টাকার এই তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ। নতুন ক্যাবলটি কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর ও অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে। কোর ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের ডাটা সেন্টারগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে বাংলাদেশ। উল্লেখ্য, প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুনে। তবে নির্ধারিত সময় কাজ সম্পন্ন না হওয়ায় মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত করা হলেও তা-ও সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, “ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে অংশীজনদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। এই আইনে কর্তৃপক্ষকে অবাধ নয়, বরং প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করা হয়েছে। জনমনে বিভ্রান্তি না ছড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” l Editorial News 24

দেশের বহুল প্রত্যাশিত তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমি-উই-সিক্স (SMW-6) এর কাজ চলতি বছর শেষ হচ্ছে না। প্রকল্পটি বাণিজ্যিকভাবে চালু হবে ২০২৬ সালের মাঝামাঝি বা শেষ নাগাদ, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (১২ অক্টোবর) আগারগাঁওয়ে আইসিটি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন ক্যাবলের সক্ষমতা […]

মাত্র ৪৬ ম্যাচে ৫০ গোল! মেসি-রোনালদোদের ছাড়িয়ে ইতিহাস গড়লেন হল্যান্ড

আন্তর্জাতিক ফুটবলে নতুন মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন নরওয়ের গোলমেশিন আরলিং হল্যান্ড। মাত্র ৪৬ ম্যাচে ৫০ গোল করে তিনি হয়ে গেলেন আন্তর্জাতিক অঙ্গনে দ্রুততম ৫০ গোল করা ফুটবলার। বিশ্বকাপ বাছাই পর্বে ইসরাইলের বিপক্ষে ৫-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে এই রেকর্ড গড়েন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। অসলোয় অনুষ্ঠিত ম্যাচে নরওয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ৬ মিনিটেই পেনাল্টি পেলেও সুযোগ নষ্ট করেন হল্যান্ড। তবে ১৮ মিনিটে আনান খালাইলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নরওয়ে। এরপর ২৭ মিনিটে শরলথের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান হল্যান্ড। এক মিনিট পর ইদান নাচমিয়াসের আত্মঘাতী গোল নরওয়েকে দেয় ৩-০ ব্যবধানের লিড। দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠেন হল্যান্ড। ৬৩ ও ৭২ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ৫১ গোল ছুঁয়েছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার, মাত্র ৪৬ ম্যাচেই! এর মাধ্যমে হল্যান্ড ভেঙেছেন ইংল্যান্ডের হ্যারি কেনের রেকর্ড—যিনি ৫০ গোল করতে লেগেছিলেন ৭১ ম্যাচ। তালিকার পরেই আছেন ব্রাজিলের নেইমার জুনিয়র, যার লেগেছিল ৭৪ ম্যাচ। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১ গোল, ২২৪ ম্যাচ) এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (১১৪ গোল, ১৯৪ ম্যাচ) অনেক পরে পৌঁছেছিলেন এই মাইলফলকে। ৫০ গোল করতে রোনালদোর লেগেছিল ১১৪ ম্যাচ, আর মেসির ১০৭ ম্যাচ। ফুটবল বিশ্লেষকদের মতে, বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে হল্যান্ড ভেঙে দিতে পারেন রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ডও। Editorial News 24

আন্তর্জাতিক ফুটবলে নতুন মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন নরওয়ের গোলমেশিন আরলিং হল্যান্ড। মাত্র ৪৬ ম্যাচে ৫০ গোল করে তিনি হয়ে গেলেন আন্তর্জাতিক অঙ্গনে দ্রুততম ৫০ গোল করা ফুটবলার। বিশ্বকাপ বাছাই পর্বে ইসরাইলের বিপক্ষে ৫-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে এই রেকর্ড গড়েন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। অসলোয় অনুষ্ঠিত ম্যাচে নরওয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ৬ […]

সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান: উত্তেজনা চরমে

সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান: উত্তেজনা চরমে l Editorial News 24

পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে কুনার প্রদেশসহ সীমান্তবর্তী এলাকায় ট্যাঙ্ক ও ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ। রোববার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির প্রেক্ষাপটে আফগান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে পাকিস্তানের […]

জিম্মিদের মুক্তির পরে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করবে ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী

জিম্মিদের মুক্তির পরে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করবে ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী l Editorial News 24

মার্কিন অনুমোদন ও তত্ত্বাবধানে আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করে গাজার নিচ দিয়ে বিস্তৃত হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ ধ্বংসের পরিকল্পনা করছে ইসরাইল, এমন কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী কার্টজ। রোববার (১২ অক্টোবর) জিও নিউজে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। কার্টজ বলেন, ‘জিম্মিদের মুক্তি পর্ব শেষ হলে ইসরাইলের সামনে বড় চ্যালেঞ্জ থাকবে—গাজার ভিতরকার সকল সন্ত্রাসী সুড়ঙ্গ ধ্বংস করা।’ […]

সিলেটের উন্নয়নে ১৫ দিনের আলটিমেটাম, নীরব ধর্মঘটে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর হুঁশিয়ারি

সিলেটের উন্নয়নে ১৫ দিনের আলটিমেটাম, নীরব ধর্মঘটে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর হুঁশিয়ারি l Editorial News 24

ঢাকা-সিলেট মহাসড়ক, রেল ও আকাশপথসহ সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের দাবিতে এক ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করেছেন সিলেটবাসী। এ সময় সিলেটের নানা সমস্যা সমাধানে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত এই প্রতীকী […]

‘আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি’ — ইলিয়াস কাঞ্চনকে স্মরণ করে শাকিব খানের আবেগী বার্তা

‘আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি’ — ইলিয়াস কাঞ্চনকে স্মরণ করে শাকিব খানের আবেগী বার্তা l Editorial News 24

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি পোস্ট করে তার দ্রুত সুস্থতা কামনা করেন শাকিব। ক্যাপশনে শাকিব লেখেন,“ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই। যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক […]

ফ্যাসিস্ট সরকার মাদ্রাসাকে সংকুচিত করেছিল: মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান, মাদ্রাসা থেকে আদর্শ নাগরিক তৈরি করা হবে

ফ্যাসিস্ট সরকার মাদ্রাসাকে সংকুচিত করেছিল: মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান, মাদ্রাসা থেকে আদর্শ নাগরিক তৈরি করা হবে l Editorial News 24

মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক বলেছেন, মাদ্রাসা শিক্ষার লক্ষ্য হলো আদর্শ নাগরিক তৈরি করা, বিজ্ঞ আলেম গড়ে তোলা যারা জাতিকে সঠিক পথ দেখাবে। জাগতিক যোগ্যতা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে এবং পরকালের জবাবদিহিতার কথাও স্মরণ রাখতে হবে। শনিবার (১১ অক্টোবর) ফেনী ফালাহীয়া কামিল মাদ্রাসা মাঠে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান […]

মুন্সীগঞ্জে মজিবর হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জে মজিবর হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড l Editorial News 24

মুন্সীগঞ্জের সিরাজদিখানের উত্তর বাসাইল এলাকায় মজিবর রহমান খান হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম […]