Editorial News 24

মানবতাবিরোধী অপরাধে যুক্ত সেনা সদস্যদের বিচার দাবি নাহিদের

মানবতাবিরোধী অপরাধে যুক্ত সেনা সদস্যদের বিচার দাবি নাহিদের l Editorial News 24

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মানবতাবিরোধী অপরাধে যুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া তথ্য উল্লেখ করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, এসব সদস্যকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা আবশ্যক। নাহিদ বলেন, ‘সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় […]

অক্টোবরের প্রথম ৮ দিনেই রেমিট্যান্স ৮০ কোটি ডলার ছাড়াল

অক্টোবরের প্রথম ৮ দিনেই রেমিট্যান্স ৮০ কোটি ডলার ছাড়াল l Editorial News 24

চলতি অক্টোবর মাসের মাত্র ৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৬ লাখ ডলার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ […]

গাজা যুদ্ধবিরতি কি ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাবনা বাড়াল?

গাজা যুদ্ধবিরতি কি ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাবনা বাড়াল? l Editorial News 24

বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত থামানোর দাবিতে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন এক সময়, যখন শুক্রবার (১০ অক্টোবর) ঘোষণা হবে এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম, তার ঠিক আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস—যার ঘোষণা দিয়েছেন স্বয়ং ট্রাম্প। ফলে প্রশ্ন উঠেছে, এই কূটনৈতিক […]

গাজা শান্তি চুক্তি: যুদ্ধবিরতিতে অগ্রগতি হলেও বহু প্রশ্ন রয়ে গেছে অনিশ্চিত

গাজা শান্তি চুক্তি: যুদ্ধবিরতিতে অগ্রগতি হলেও বহু প্রশ্ন রয়ে গেছে অনিশ্চিত l Editorial News 24

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস। তিন দিনের টানা আলোচনার পর বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে মিশরের মধ্যস্থতায় দুই পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রাথমিক অংশ বাস্তবায়নে রাজি হয়। ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই সমঝোতার খবর জানান। তবে বিশ্লেষকদের মতে, গাজা শান্তি পরিকল্পনায় এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় অস্পষ্ট […]

ইরানি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় পরিবর্তন, ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি!

ইরানি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় পরিবর্তন, ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি! l Editorial News 24

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশের ক্ষেপণাস্ত্র পাল্লার সব সীমা তুলে নিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এ সিদ্ধান্ত কার্যকর হলে, তা ইরানের সামরিক নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বখশায়েশ আরদেস্তানি বলেন, “ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন […]

তহবিল সংকটে জাতিসংঘ, বিশ্বজুড়ে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী ছাঁটাই

তহবিল সংকটে জাতিসংঘ, বিশ্বজুড়ে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী ছাঁটাই l Editorial News 24

বিশ্বব্যাপী তহবিল সংকটের কারণে নয়টি শান্তিরক্ষা মিশনে প্রায় এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার (৮ অক্টোবর) সংস্থাটির একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রয়টার্স জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “সামগ্রিকভাবে প্রায় ২৫ শতাংশ সেনা ও পুলিশ সদস্যকে তাদের সরঞ্জামসহ নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।” এর ফলে মিশনগুলোতে কর্মরত বিপুলসংখ্যক বেসামরিক কর্মচারীর চাকরিও […]

১০ মাস পর আজারবাইজান বিমান দুর্ঘটনার দায় স্বীকার করলেন পুতিন

প্রায় ১০ মাস পর আজারবাইজানের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার দায় স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তিনি বলেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রেই বিমানটি বিধ্বস্ত হয়। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাবেক সোভিয়েত দেশগুলোর সম্মেলনের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে এ স্বীকারোক্তি দেন পুতিন। গত বছরের ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি বাকু থেকে রওনা দিয়েছিল চেচনিয়ার রাজধানী গ্রোজনির উদ্দেশে। মাঝ আকাশেই রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে তা ভেঙে পড়ে। দুর্ঘটনায় ৬৭ যাত্রীর মধ্যে প্রাণ হারান ৩৮ জন, আহত হন ২৯ জন। ঘটনার পর পুতিন আলিয়েভকে ফোন করে “দুর্ভাগ্যজনক ঘটনা” বলে মন্তব্য করলেও তখন দায় স্বীকার করেননি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে আজ বৃহস্পতিবার পুতিন স্বীকার করেন, “ইউক্রেনের ড্রোন লক্ষ্য করে আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত ত্রুটির কারণে আজারবাইজানের বিমানের দিকে নিক্ষিপ্ত হয়।” তিনি জানান, রাশিয়া নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুতিন বলেন, “এটি নিহতদের পরিবারের প্রতি নৈতিক সহায়তা হলেও আমরা যাদের হারিয়েছি, তাদের ফিরিয়ে আনতে পারব না।” ইলহাম আলিয়েভ এসময় পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারক করছেন—এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।” l Editorial News 24

প্রায় ১০ মাস পর আজারবাইজানের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার দায় স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তিনি বলেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রেই বিমানটি বিধ্বস্ত হয়। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাবেক সোভিয়েত দেশগুলোর সম্মেলনের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে এ স্বীকারোক্তি দেন পুতিন। গত বছরের […]

গাজায় যুদ্ধবিরতির চুক্তি স্বাগত জানালেন মাখোঁ, ট্রাম্পের ভূমিকার প্রশংসা

গাজায় যুদ্ধবিরতির চুক্তি স্বাগত জানালেন মাখোঁ, ট্রাম্পের ভূমিকার প্রশংসা l Editorial News 24

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গাজায় জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তি স্বাগত জানিয়েছেন এবং একে “জিম্মিদের ও তাদের পরিবারের জন্য, গাজার ফিলিস্তিনিদের জন্য এবং সমগ্র অঞ্চলের জন্য এক বড় আশা” বলে উল্লেখ করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বার্তায় মাখোঁ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন, যারা […]

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ক্যানসার ঢুকে গেছে, স্যামির ক্ষোভ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ক্যানসার ঢুকে গেছে, স্যামির ক্ষোভ l Editorial News 24

ভারতের বিপক্ষে তিনদিনেই টেস্ট হেরে চরম সমালোচনার মুখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এক সময়কার দাপুটে দলটি এখন পারফরম্যান্সের তলানিতে, আর সেই অবনতির কারণ হিসেবে ক্যারিবীয় ক্রিকেট সিস্টেমকেই দায়ী করেছেন দলটির প্রধান কোচ ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ক্ষোভ ঝেড়ে স্যামি বলেন, “এটা কোনো হঠাৎ সমস্যা নয়। বহু বছর ধরেই এই পতন ঘটছে। এটা […]

বাংলাদেশকে নিয়ে আহাদ রাজা মীরের ইনস্টাগ্রাম বার্তা, উচ্ছ্বসিত ভক্তরা

বাংলাদেশকে নিয়ে আহাদ রাজা মীরের ইনস্টাগ্রাম বার্তা, উচ্ছ্বসিত ভক্তরা l Editorial News 24

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর হঠাৎই বাংলাদেশ নিয়ে পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের স্টোরিতে তিনি লেখেন,“হাই বাংলাদেশ। খুব শিগগিরই দেখা হবে।” এই ছোট্ট বার্তাটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশি ভক্তরা অনুমান করছেন, খুব শিগগিরই দেশটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের এই জনপ্রিয় তারকা। কেউ কেউ আবার ধারণা করছেন, হয়তো কোনো নতুন […]