Editorial News 24

রাজনৈতিক স্থিতিশীলতায় রেকর্ড রাজস্ব আদায়, চাঙ্গা চট্টগ্রাম বন্দর ও কাস্টমস বাণিজ্য

রাজনৈতিক স্থিতিশীলতায় রেকর্ড রাজস্ব আদায়, চাঙ্গা চট্টগ্রাম বন্দর ও কাস্টমস বাণিজ্য l Editorial News 24

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে, তার সরাসরি প্রভাব পড়েছে আমদানি-রফতানি বাণিজ্যে। গত তিন মাসে চট্টগ্রাম কাস্টমস হাউজ আদায় করেছে রেকর্ড ২০ হাজার কোটি টাকার রাজস্ব, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ হাজার কোটি টাকা বেশি। শুধু সেপ্টেম্বর মাসেই রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার কোটি টাকা—যা একক মাসের সর্বোচ্চ রাজস্ব রেকর্ড। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার […]

ফুটবল দলগত খেলা, একার নয়—হংকং ম্যাচে জয়ের আশা হামজার

ফুটবল দলগত খেলা, একার নয়—হংকং ম্যাচে জয়ের আশা হামজার l Editorial News 24

“ফুটবল দলগত খেলা, একজনের খেলা নয়। এমনকি বাংলাদেশ দলে লিওনেল মেসি থাকলেও দলীয় কৌশলই হবে মূল চাবিকাঠি”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। আসন্ন হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচকে সামনে রেখে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হামজা বলেন, ‘এটা দলীয় গেম। মেসিও যদি বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও দলগত ট্যাকটিকস আর টিম স্পিরিট তৈরি […]

অনুমোদনহীন ‘সহজক্যাশে’ লেনদেন না করার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

অনুমোদনহীন ‘সহজক্যাশে’ লেনদেন না করার আহ্বান বাংলাদেশ ব্যাংকের l Editorial News 24

‘সহজক্যাশ’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে দেয়া এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি)। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জাতীয় পত্রিকাগুলোতে […]

নামাজের সময় যাত্রী নিতে রাজি না হওয়ায় ভ্যানচালক বাবা-ছেলেকে কুপিয়ে জখম

নামাজের সময় যাত্রী নিতে রাজি না হওয়ায় ভ্যানচালক বাবা-ছেলেকে কুপিয়ে জখম l Editorial News 24

ঝিনাইদহে নামাজের সময় হয়ে যাওয়ায় যাত্রী বহনে অস্বীকৃতি জানানোয় এক ভ্যানচালক ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক ব্যক্তি। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এই নৃশংস ঘটনাটি ঘটে। আহতরা হলেন সদর উপজেলার বাজিতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫৫) এবং তার ছেলে ইজাজুল ইসলাম (২৫)। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘোড়ামারা গ্রামের […]

বিহারে মহাসড়কে ভয়াবহ যানজট, একদিনে মাত্র পাঁচ কিলোমিটার অগ্রগতি!

বিহারে মহাসড়কে ভয়াবহ যানজট, একদিনে মাত্র পাঁচ কিলোমিটার অগ্রগতি! l Editorial News 24

ভারতের বিহারে দিল্লি-কলকাতা মহাসড়কের একাংশে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট, যা এখন চতুর্থ দিনে গড়িয়েছে। টানা চার দিন ধরে মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে শত শত ট্রাক, পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকে আছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যানবাহনগুলো ২৪ ঘণ্টায় মাত্র পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে পারছে। ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাস জেলায়, যেখানে গত শুক্রবার (৩ অক্টোবর) […]

সব দলের সমান রাজনৈতিক সুযোগ ও অবাধ নির্বাচন দাবি জামায়াতের

সব দলের সমান রাজনৈতিক সুযোগ ও অবাধ নির্বাচন দাবি জামায়াতের l Editorial News 24

সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী […]

গাজা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা দাবি হামাসের

গাজা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা দাবি হামাসের l Editorial News 24

মিশরের পর্যটন শহর শারম আল–শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দিনের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত আলোচনায় গাজা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক নিশ্চয়তা চেয়েছে হামাস। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দ্বিতীয় দিনের আলোচনায় […]