রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী, ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের স্বীকৃতি

রসায়নবিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর এম. ইয়াঘি। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে) সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এই বছরের রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে। অ্যাকাডেমির […]
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, মানসিক সমস্যায় ছিলেন বলে জানিয়েছে পরিবার

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের কুমারহাটি গ্রামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম কমলা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের হাবুল চৌধুরীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে নিখোঁজ ছিলেন কমলা বেগম। পরিবারের সদস্যরা […]
চাকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ৯ দফা ইশতেহার, ৩৩ সংস্কার পরিকল্পনা ঘোষিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট মঙ্গলবার নয়টি ফোকাস পয়েন্ট ভিত্তিক ইশতেহার ঘোষণা করেছে। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনীত প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ইশতেহারটি উন্মুক্ত করেন। ইশতেহারটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে নয়টি ফোকাস […]
চাকসু নির্বাচনের সৃজনশীল প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, লিফলেট থেকে অনলাইন পর্যন্ত নতুন উদ্ভাবনী কৌশল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মাত্র ৬ দিন বাকি, এবং পুরো ক্যাম্পাস ইতোমধ্যেই নির্বাচনী আমেজে মুখর। প্রার্থীরা ভোটার আকর্ষণের জন্য সৃজনশীল ও অভিনব প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন। সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। প্রচারণায় তারা ব্যবহার করছেন চায়ের কাপ, সংবাদপত্র, ডলার, টাকা, পুতুল, ফুল, মানচিত্র, রাইফেল, এমনকি দলিলের […]
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক ও গণতন্ত্র টেকসইকরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত মি. আবদেল ওহাব সাইদানি। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সৌজন্য বৈঠক। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শুরুতেই রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা […]
তিন ঘণ্টা যানজটে আটকে থেকে মোটরসাইকেলে করে সড়ক পরিদর্শনে উপদেষ্টা ফাওজুল কবির

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের নাজুক অবস্থা সরেজমিনে দেখতে গিয়ে নিজেই তিন ঘণ্টা যানজটে আটকে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শন সম্পন্ন করেন তিনি। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর আগে সকালে তিনি ঢাকা […]
ইসরাইলি বাহিনীর হাতে আটক শহীদুল আলমকে নিরাপদে ফেরাতে সরকারের প্রতি মির্জা ফখরুলের জরুরি আহ্বান

ইসরাইলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলমকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবরুদ্ধ গাজায় ইসরাইলের আরোপিত নৌ-অবরোধ ভাঙতে যাত্রা করা মানবিক সহায়তাবাহী নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’র একটি নৌযান ‘কনশেন্স’ থেকে বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে শহীদুল আলমকে আটক করে ইসরাইলি নৌবাহিনী। […]
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত জেলায় বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে […]
টানা ১২ দিনের শারদীয় ছুটি শেষে আজ খুলছে নিম্নমাধ্যমিক-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে আজ থেকে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যেই খোলা হয়েছে। বুধবার (০৮ অক্টোবর) সকাল থেকে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের কোলাহল এবং ব্যস্ততা লক্ষ্য করা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটিতে ছিল। ছুটির মধ্যে ছিল সাপ্তাহিক দুই দিন, […]
রামেবির ৪২ লাখ টাকার গাছ নিলামে ১৮ লাখে বিক্রি, সিন্ডিকেটের অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) থেকে এক হাজার ৮৫৩টি গাছ নিলামে বিক্রির ক্ষেত্রে বিশাল অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪২ লাখ ২১ হাজার টাকার গাছ নিলামে বিক্রি করা হয়েছে মাত্র ১৮ লাখ ৫০ হাজার টাকায়। অভিযোগে বলা হয়েছে, রোমিন এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর হিসেবে এই মূল্য দিয়েছে এবং গাছগুলো নিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অন্য […]