আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চাইলেন আলিফ হত্যার দুই ঘাতক

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানচালক কিশোর আমিনুল বিশ্বাস ওরফে আলিফ হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। নিহত আলিফ (১৫) সদর উপজেলার ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে। গ্রেপ্তার দুই অভিযুক্ত হলেন—চাচড়া […]
ধর্ম অবমাননার অভিযোগে সংস্কৃতিকর্মী শামীম আশরাফের বিরুদ্ধে মামলা, রিমান্ড আবেদন

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার হওয়া ময়মনসিংহের সংস্কৃতিকর্মী শামীম আশরাফের (৩৮) বিরুদ্ধে ধর্মীয় অবমাননা ও সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদনসহ ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালত শুনানির দিন আগামী বৃহস্পতিবার নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর […]
জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া অনেক শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা তদন্ত […]
তুর্কি সিরিজ ‘এস্টাব্লিশমেন্ট: ওসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটিশ নারী

তুরস্কের ঐতিহাসিক টেলিভিশন সিরিজ এস্টাব্লিশমেন্ট: ওসমান দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্কটল্যান্ডের নাগরিক জুলিয়েটা লোরেনা মার্টিনেজ। সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান বোজদাগ ফিল্ম এক বিবৃতিতে জানিয়েছে, ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসভিত্তিক এই জনপ্রিয় ড্রামা দেখার পর তুর্কি সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ জন্ম নেয় তার মধ্যে। আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, “কোভিড-১৯ লকডাউনের সময় […]
এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

মাত্র এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দর ঘোষণা করে। বুধবার (৮ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে। […]
লন্ডনে তিন রোবটের যৌথ অস্ত্রোপচারে সুস্থতার পথে ইলিয়াস কাঞ্চন

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিসচা’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে লন্ডনের উইলিংটন হাসপাতালে। চিকিৎসায় ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক রোবোটিক সার্জারি প্রযুক্তি, যেখানে তিনটি রোবট একসাথে কাজ করেছে। চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক ডিমিট্রিয়াস। দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। গত ৫ আগস্ট অনুষ্ঠিত এ অস্ত্রোপচারে […]
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল, প্রজ্ঞাপন জারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। আইন সংশোধন করে নতুন বিধানটি যুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারণ এরই মধ্যে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। গত […]
অক্টোবরে রেমিট্যান্সের জোয়ার: ছয় দিনেই এসেছে ৫৫ কোটি ডলার

চলতি অক্টোবরের প্রথম ছয় দিনেই দেশে এসেছে ৫৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা গড়ে প্রতিদিন প্রায় ৯ কোটি ২০ লাখ ডলার। মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৫৭ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স […]
চাঁদপুরে জেলেদের চাল বিতরণে অনিয়ম, ইউপি চেয়ারম্যান ও সদস্য সাময়িক বরখাস্ত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য খলিল মিজিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, জেলেদের খাদ্য সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, […]
ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপে প্রশ্নবিদ্ধ বিসিবি নির্বাচন: আমিনুল হক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সরাসরি হস্তক্ষেপের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি বলেন, নির্বাচনের কলকাঠি যারা নেড়েছেন, তাদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এছাড়া তিনি উল্লেখ করেন, ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের হুমকি […]