Editorial News 24

ইসফাকের স্থলে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

ইসফাকের স্থলে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে। বিতর্কিত মনোনয়নপ্রাপ্ত ইসফাক আহসানকে বাদ দিয়ে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন। গত সোমবার (৬ অক্টোবর) ঘোষিত নির্বাচনের ফলাফলে ইসফাক আহসানের নাম এনএসসি মনোনীত পরিচালক হিসেবে প্রকাশ পায়। তবে তার রাজনৈতিক সম্পর্ক এবং অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক […]

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচির সামান্য পরিবর্তন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচির সামান্য পরিবর্তন

আগামী বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর নতুন সূচি চূড়ান্ত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২০ অক্টোবরের দ্বিতীয় ওয়ানডে […]

নোবেল জয় জানলেন স্ত্রী চিৎকারে, প্রথমে ভেবেছিলেন ভালুক দেখেছেন

নোবেল জয় জানলেন স্ত্রী চিৎকারে, প্রথমে ভেবেছিলেন ভালুক দেখেছেন

সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কারের ঘোষণা চলাকালীন ফ্রেড র্যামসডেল যুক্তরাষ্ট্রের মন্টানায় হাইকিং করছিলেন। মোবাইল ফোন এয়ারপ্লেন মোডে থাকার কারণে নোবেল কমিটির বার্তা তিনি প্রথমে পাননি। মঙ্গলবার বিকেলে হাইকিংয়ের বিশ্রামের সময় হঠাৎ তার স্ত্রী লরা ও’নিল চিৎকার শুরু করেন। প্রথমে র্যামসডেল ভেবেছিলেন, হয়তো কোনো ভালুক দেখেছেন। তবে লরা আরও জোরে চিৎকার করে বলেন, “তুমি নোবেল জিতেছো।” নিউ […]

বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

২০২৩ সালের পর পুনরায় বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে আইরিশ দল। মঙ্গলবার আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি দলের স্কোয়াড প্রকাশ করেছে। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন ক্যাড কারমাইকেল, লিয়াম ম্যাকার্থি, জর্ডান নিল ও স্টিফেন ডোহেনি। লেগ […]

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

চলতি বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল অর্জন করেছেন মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস। তারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। তাদের নোবেল দেওয়ার কারণ হলো ‘মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিকাল টানেলিং এবং এনার্জি কোয়ন্টাইজেশন ইন একটি ইলেকট্রিক সার্কিটে’ গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। […]

সিরাজগঞ্জে নবজাতক হাসপাতালে ফেলে পালালেন মা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ফুটপাতে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পর সেই নবজাতককে স্থানীয় একটি হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন এক মা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে শহরের ফুটপাতে জন্মগ্রহণ করেন নবজাতক। পথচারীরা কান্নার শব্দ শুনে ঘটনা হাসপাতালের নজরে আনেন। নার্সরা দ্রুত মা ও শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে কিছুক্ষণ পর মা কৌশলে পালিয়ে […]

মিয়ানমারে বৌদ্ধ উৎসবে জান্তার হামলায় নিহত ৪০, আহত শতাধিক

মিয়ানমারে বৌদ্ধ উৎসবে জান্তার হামলায় নিহত ৪০, আহত শতাধিক

মিয়ানমারের মধ্যাঞ্চলের চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের সময় সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৮০ জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে মঙ্গলবার এ তথ্য জানা গেছে। এএফপি জানায়, সোমবার সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব উপলক্ষে শহরে শত শত মানুষ জড়ো হন। […]

শাপলা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিল এনসিপি

শাপলা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও তাদের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের প্রতি অনড় অবস্থান ব্যক্ত করেছে। দলটি স্পষ্ট জানিয়েছে, শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার মধ্যে যেকোনো একটি তাদের নির্বাচনী প্রতীকের জন্য বরাদ্দ দিতে হবে। মঙ্গলবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষরিত চিঠিটি ই-মেইলে ইসির সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে শাপলার […]

এবার রূপার দামেও নতুন ইতিহাস

এবার রূপার দামেও নতুন ইতিহাস

স্বর্ণের পর এবার দেশের বাজারে রূপার দামও বেড়েছে। ভরিতে ১,০২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪,৬৫৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার রাতের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে রূপার মূল্য বৃদ্ধি পাওয়ায় […]

মেঘনায় নৌপুলিশ-চাঁদাবাজ সংঘর্ষ, তিন পুলিশসহ আহত ৫, দুই চাঁদাবাজ আটক

মেঘনায় নৌপুলিশ-চাঁদাবাজ সংঘর্ষ, তিন পুলিশসহ আহত ৫, দুই চাঁদাবাজ আটক l Editorial News 24

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় মেঘনা নদীতে নৌপুলিশ ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার নুনেরটেক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ দুইজনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে পাশের কুমিল্লার বারেকের নেতৃত্বে চাঁদাবাজদের একটি […]