বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর একটি অভিজাত হোটেলে বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্ধ্যায় সভাপতি পদে মনোনয়ন […]
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০ শতাংশ করার নতুন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে নতুন করে বাড়িভাড়া বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে ন্যূনতম বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে প্রস্তাব সংক্রান্ত অফিস আদেশ পাঠানো হয়েছে। নতুন প্রস্তাবে চারটি ভিন্ন স্লটে শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী বাড়িভাড়া বৃদ্ধির হিসাব তুলে ধরা হয়েছে। এতে বলা […]
নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় প্রধান ভূমিকা নেবে জনগণ: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় প্রধান ভূমিকা পালন করবেন সাধারণ ভোটাররা, প্রশাসন থাকবে গৌণ ভূমিকায় বলে মন্তব্য করেছেন। সোমবার (৬ অক্টোবর) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রসচিব এ. বেরিস আকিঞ্জির সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, ‘বর্তমানে […]
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ৭৮২ জন ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৫ জনে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৬৮৯ জনে। সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি […]
বিসিবি নির্বাচনে দুর্নীতি অভিযোগ, দুদকে তদন্তের দাবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুর্নীতির অভিযোগ তুলে দুদকের কাছে তদন্তের দাবি জানানো হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে একই দিনে গুলশানের আবদুর রশিদ নামের এক ব্যক্তি দুদকের কাছে একটি চিঠি জমা দেন, যেখানে বিসিবি নির্বাচনে নজিরবিহীন দুর্নীতি হয়েছে […]
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে যখন পাবনাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। নিহতরা হলেন—লালপুর উপজেলার ধলা গ্রামের অটোচালক মুনছের আলী এবং যাত্রী বড়াইগ্রাম উপজেলার কালিপুর এলাকার নয়ন। আহতদের […]
৩৫ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড নীলফামারী, ঘরে ঘরে কান্নার রোল

নীলফামারীর কিশোরগঞ্জে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় মাত্র ৩৫ সেকেন্ডের ঝড়ের তাণ্ডবে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের ১১টি পাড়া—মাঝাপাড়া, বানিয়াপাড়া, হাজীপাড়া, পোদ্দারপাড়া, জিকরুল মেম্বার পাড়া, বাবুপাড়া, চেয়ারম্যানপাড়া, বৈরাগীপাড়া, মুন্সিপাড়া ও কালিরথানপাড়া—পুরোপুরি লন্ডভন্ড হয়েছে। মুহূর্তের মধ্যেই প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। ঝড়ের তাণ্ডবের পর […]
শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ, উত্তাপবিহীন পরিবেশে অনুষ্ঠিত ভোট

বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর সোনারগাঁও হোটেলের বল রুমে ভোট গ্রহণ চলেছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা হওয়ার কথা ছিল ১৯২ জন, তবে নরসিংদী থেকে কাউন্সিলর মনোনয়ন না দেয়ায় উপস্থিত ভোটার ১৯১ জন। ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে হলেও সীমিত পরিসরে এবং নিরাপত্তা […]
জনতা ব্যাংকের ২২২ কোটি টাকা ফেরত দিতে রন হককে নির্দেশ

জনতা ব্যাংক থেকে নেওয়া ১০০ কোটি টাকার ঋণ শর্ত ভঙ্গ করে অন্যত্র সরিয়ে ফেলায় সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত জয়নুল হক সিকদারের বড় ছেলে রন হক সিকদারকে ২২১ কোটি ৬৬ লাখ টাকা আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন ঢাকার অর্থঋণ আদালত-৫-এর বিচারক মুজাহিদুর রহমান। রোববার (৫ অক্টোবর) এই আদেশ দেওয়া হয়। জনতা ব্যাংকের অভিযোগ, ভবন […]
রদ্রি আবার চোটে, সিটির এবং স্পেনের জন্য বড় ধাক্কা

গত মৌসুমের প্রায় পুরো অংশ মাঠের বাইরে কাটানো ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি আবার চোটে পড়েছেন। সোমবার বার্নলের বিপক্ষে ১-০ গোলে জয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। মাত্র ২১ মিনিট খেলতে পারেন রদ্রি; অস্বস্তিতে ভুগে দ্রুত মাঠ ছাড়তে হয় তাকে। পেপ গার্দিওলা বদলি হিসেবে নামান নিকো গঞ্জালেসকে। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে রদ্রি বলেন, ‘হ্যামস্ট্রিংয়ে হালকা টান লেগেছে। […]