Editorial News 24

বিশেষজ্ঞের সতর্কতা: বাংলাদেশে ভবিষ্যতে বজ্রপাতের ঝুঁকি আরও বাড়বে

বিশেষজ্ঞের সতর্কতা: বাংলাদেশে ভবিষ্যতে বজ্রপাতের ঝুঁকি আরও বাড়বে

বাংলাদেশে ভবিষ্যতে বজ্রপাতের ঘনত্ব ও তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মো. আব্দুল মান্নান। তিনি জানিয়েছেন, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ—বিশেষ করে কৃষি ও মৎস্যসহ বাইরের কাজে নিয়োজিতরা—সতর্কতামূলক পদক্ষেপ ও সীমিত প্রতিরক্ষা অবকাঠামোর কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন। ড. মান্নান বলেন, চলমান জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বাংলাদেশ ঘন […]

বিসিবি ফলাফল ঘিরে ইশরাকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

বিসিবি ফলাফল ঘিরে ইশরাকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া পূর্ব অনুমিত অন্যরাও বোর্ড পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতা ইশরাক হোসেন ফলাফল প্রত্যাখ্যান করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি তার চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ইশরাক লিখেছেন, “বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান […]

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

গেলো সেপ্টেম্বর মাসে দেশের সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে বেড়ে ৮.৩৬ শতাংশে পৌঁছেছে, যা আগের মাস আগস্টে ছিল ৮.২৯ শতাংশ। গত বছরের একই সময়ে মূল্যস্ফীতি ছিল ৯.৯২ শতাংশ। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭.৬৪ শতাংশ, যা আগের মাস জুলাইয়ে ছিল ৭.৬০ শতাংশ। খাদ্য […]

পাচারকৃত অর্থ ফেরাতে ৭ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশনা

পাচারকৃত অর্থ ফেরাতে ৭ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশনা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে বছরের শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি ১১টি শিল্প গ্রুপের পাচারকৃত অর্থ উদ্ধারে ৭টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার সংস্থা ও ল-ফার্মের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) চুক্তি করতে হবে। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ […]

লালমনিরহাটে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৫০ হাজার মানুষ, তিস্তাপাড়ে দুর্ভোগ

লালমনিরহাটে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৫০ হাজার মানুষ, তিস্তাপাড়ে দুর্ভোগ

উত্তরাঞ্চলের লালমনিরহাটে কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় পড়েছেন। তিস্তাপাড়ের মানুষদের মধ্যে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে কিছু এলাকায়। দুর্গতরা অভিযোগ করছেন, সরকারি ত্রাণ সহায়তা অপ্রতুল। রবিবার রাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩৫ […]

স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে দুই লাখ টাকা

স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে দুই লাখ টাকা

দেশের বাজারে প্রথমবারের মতো প্রতি ভরিতে দুই লাখ টাকার গণ্ডি ছাড়াল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ১৫০ টাকা, ফলে নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৭২৬ টাকায়। মঙ্গলবার থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতে এক সংবাদ […]

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আফ্রিকার দ্বীপদেশ মাদাগাস্কার। বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করে সোমবার (৬ অক্টোবর) রাজধানীসহ বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেন। খবর রয়টার্সের। রাজধানী আনতানানারিভোসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। রাস্তায় তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে […]

শেখ হাসিনার বিষয়ে দুই দেশের আলোচনার প্রয়োজন: বিক্রম মিশ্রি

শেখ হাসিনার বিষয়ে দুই দেশের আলোচনার প্রয়োজন: বিক্রম মিশ্রি

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, বিষয়টি “একটি বিচারিক আইনি প্রক্রিয়া”, যার জন্য দুই দেশের সরকারের মধ্যে “সংলাপ ও সমন্বয়” জরুরি। তিনি আরও জানান, ভারত বিষয়টি খতিয়ে দেখছে এবং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী। সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে […]

খুলনায় ইট বিক্রির অফিসে যুবককে গুলি করে হত্যা

খুলনায় ইট বিক্রির অফিসে যুবককে গুলি করে হত্যা

মায়ের পাশে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই খুলনায় আবারও ঘটে গেছে একই ধরনের হত্যাকাণ্ড। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সদর থানার ১ নম্বর কাস্টম ঘাট এলাকায় একটি ইট বিক্রির অফিসের ভেতরে মাথায় পিস্তল ঠেকিয়ে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। নিহত যুবকের নাম ইমরান মুন্সী (৩০)। তিনি নগরীর […]

গাজা যুদ্ধবিরতি নিয়ে মিসরে ইসরায়েল-হামাসের পরোক্ষ আলোচনা শুরু

গাজা যুদ্ধবিরতি নিয়ে মিসরে ইসরায়েল-হামাসের পরোক্ষ আলোচনা শুরু

গাজা যুদ্ধের অবসান ও বন্দি বিনিময় নিয়ে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস। সোমবার (৬ অক্টোবর) থেকে মিসরের রেড সি উপকূলীয় শহর শারম এল-শেখে এ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে মিসরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংযুক্ত সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার আলোকে বন্দি ও আটক ব্যক্তিদের বিনিময়ের প্রাথমিক […]