ভিসা প্রক্রিয়া ধাপে ধাপে স্বাভাবিক হবে, আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু আছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা প্রক্রিয়া আবারও স্বাভাবিক করা হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে সপ্তমী পূজার অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় হাইকমিশনার। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ থেকে ভারতে […]
সহায়তা তহবিল ফুরিয়ে আসছে, মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রোহিঙ্গারা

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা তহবিল দ্রুত ফুরিয়ে আসছে। ফলে আশ্রয়শিবিরগুলোতে তীব্র জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা। খাদ্য সংকট প্রকট আকার ধারণ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২৫ সালে রোহিঙ্গাদের সহায়তায় প্রয়োজন ৯৩৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। এর বিপরীতে […]
এশিয়ান কাপ স্বপ্ন টিকিয়ে রাখতে হংকং ম্যাচকে ডু অর ডাই দেখছেন জামাল ভূঁইয়া

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে সামনে হংকং চ্যালেঞ্জ। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখে এই ম্যাচটি এখন ডু অর ডাই। আগামী ৯ অক্টোবর ঢাকায় নিজেদের মাঠে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে অ্যাওয়ে ম্যাচ। বর্তমান পয়েন্ট টেবিলে ‘সি’ গ্রুপে সিঙ্গাপুর ও হংকংয়ের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে সিঙ্গাপুর […]
রাজনৈতিক সংকট সমাধানে ঐকমত্যের খোঁজে গণতন্ত্র মঞ্চ ও পাঁচ বাম দলের বৈঠক

বর্তমান রাজনৈতিক সংকট ও নির্বাচনী অচলাবস্থা নিরসনের লক্ষ্যে বৈঠকে বসেছে গণতন্ত্র মঞ্চভুক্ত দলসমূহ এবং দেশের পাঁচটি বামপন্থি রাজনৈতিক দল। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম […]
নোয়াখালীবাসীর মতামত ছাড়াই বিভাগ ঘোষণা, প্রাক-নিকারের সিদ্ধান্তে আইনি নোটিশ

বৃহত্তর নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের মতামত ও গণশুনানি ছাড়াই এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তারিক উল্যাহ প্রাক-নিকারের সচিব কমিটিকে আইনি নোটিশ পাঠিয়েছেন। ডিমান্ডিং জাস্টিস নোটিশে উল্লেখ করা হয়েছে, নোয়াখালী অঞ্চলের প্রায় ৮০ লাখ মানুষের কোনো বক্তব্য শোনা হয়নি, কোনো আলোচনা বা মতবিনিময় […]
রাজধানীর রামপুরায় হামলার শিকার হিরো আলম, হাসপাতালে ভর্তি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সাবেক সংসদ নির্বাচন প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে রাজধানীতে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রামপুরা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। সামাজিক যোগাযোগ […]
খুলনায় মহাসড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনা নগরীর লবণচরা এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, থানার দিক থেকে খানজাহান আলী সেতুর পথে মহাসড়কের পাশে সিটি কর্পোরেশনের […]
রাজশাহী-ঢাকা রুটে আবারও ধর্মঘট, মালিকদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শ্রমিকদের

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল নিয়ে আবারও জটিলতা দেখা দিয়েছে। টানা চারদিন বন্ধ থাকার পর সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও রাতেই সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবারও ধর্মঘটে নেমেছেন পরিবহন শ্রমিকরা। রাত ১০টার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে শ্রমিকরা বিক্ষোভ করে ন্যায্য বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির […]
রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জাপানের নতুন অনুদান ৩.৪ মিলিয়ন ডলার

রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে জাপান সরকার। এই তহবিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর মাধ্যমে বিতরণ করা হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের এই অনুদানের মাধ্যমে এক লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং ২ হাজার […]
পাকিস্তানের প্রধান কোচ পদত্যাগ করুন: বাসিত আলীর আহ্বান ফাইনাল হারের পর

এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী প্রধান কোচ মাইক হেসনকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করছেন, হেসনের কৌশল এবং পরিকল্পনা ফাইনালে দলের জন্য যথেষ্ট কার্যকর ছিল না। বাসিত আলী আরও বলেন, দেশের অনুভূতি বোঝেন এমন একজন স্থানীয় কোচ নিযুক্ত করা উচিত। বিদেশি কোচের উপর নির্ভর করার চেয়ে একজন […]