বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি: আটক ১৩ বছরের কিশোর

আফগানিস্তানের কাবুল থেকে দিল্লিতে আসতে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়েছিল এক আফগান কিশোর। মাত্র ১৩ বছর বয়সী ওই কিশোরকে দিল্লি পৌঁছানোর পর আটক করেছে নিরাপত্তা বাহিনী। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটে গত রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে। কেএএম এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) […]
৩৫০ বছরের বিরল ক্ষুদ্র কোরআন শরিফ কুমিল্লায়: ইতিহাসের এক নজির

কুমিল্লায় পাওয়া গেছে এক বিরল ঐতিহাসিক নিদর্শন, মাত্র দেড় ইঞ্চি লম্বা, এক ইঞ্চি চওড়া এবং এক চতুর্থাংশ ইঞ্চি পুরু একটি প্রাচীন কোরআন শরিফ। অনুমান করা হচ্ছে, এর বয়স প্রায় ৩৫০ বছর। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সংরক্ষিত এই কোরআন শরিফ বর্তমানে কুমিল্লা নগরের তালপুকুরপাড় এলাকার প্রবীণ বাসিন্দা জামিল আহমেদ খন্দকার (৭৫) এর কাছে রয়েছে। ক্ষুদ্র আকারের […]
লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় […]
ব্যালন ডি’অরের মঞ্চে পিএসজির দাপট, মেয়েদের সেরা আর্সেনাল

গত রাত (২২ সেপ্টেম্বর) প্যারিসের থিয়েটার দু শাতলেতে অনুষ্ঠিত হলো ৬৯তম ব্যালন ডি’অর সেরেমনি। সব জল্পনাকে উড়িয়ে দিয়ে স্পেনের লামিনে ইয়ামালকে হারিয়ে বর্ষসেরা ফুটবলারের ব্যালন ডি’অর জিতেছেন ওসমান দেম্বেলে। দেম্বেলের সঙ্গে সাফল্যের ধারা ধরে রেখেছে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের আসরে বেশিরভাগ পুরস্কারই প্যারিসিয়ানদের দখলে গেছে। গত মৌসুমে প্রথম ফরাসি ক্লাব হিসেবে ট্রেবল […]
আরিয়ানের সিরিজে অভিনয়, ই সিগারেট ব্যবহার: আইনি বিপাকে রণবীর কাপুর

বলিউডের আলোচ্য বিষয় এখন আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’, যা দর্শকদের কাছে প্রশংসিত হলেও সিরিজে অভিনয় করে আইনি জটিলতায় পড়েছেন রণবীর কাপুর। সিরিজে কোনও স্বাস্থ্য সতর্কতা বা দাবিত্যাগ ছাড়াই তিনি ই সিগারেট ব্যবহার করেছেন, যা ভারতীয় আইন লঙ্ঘন করার অভিযোগে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং মুম্বাই পুলিশ কমিশনারকে […]
ঢাবি উপাচার্য: দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেয়ার আহ্বান, জুলাই আন্দোলনের কথা স্মরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে অনুষ্ঠিত “জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫” ফাইনাল অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপাচার্য বলেন, দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের জাতীয় নীতি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। তিনি বলেন, বিভাজনের রাজনীতি দেশের অস্থিরতা তৈরি করছে, যার কারণে […]
পঞ্চগড় ধর্ষণ মামলায় গ্রেফতার যুবকের সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই: জেলা জামায়াতের দাবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধর্ষণ মামলায় গ্রেফতার জামাল উদ্দীনকে জামায়াত কর্মী হিসেবে সংবাদ প্রকাশের পর জেলা জামায়াতে ইসলামী তা প্রত্যাখ্যান করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা জানান, জামাল উদ্দীন সংগঠনের সঙ্গে বর্তমানে সম্পৃক্ত নন। তারা জানান, জামাল উদ্দীন বিগত বছর পর্যন্ত দলটির সঙ্গে যুক্ত ছিলেন, তবে চলতি বছরের ২২ জুন চারিত্রিক সমস্যার কারণে […]
বেলজিয়ামের রানি, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও আইএমএফ এমডির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎ

জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেলজিয়ামের রানি ম্যাথিল্ড, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস অফিস জানায়, রানি ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে […]
অ্যান্টিফাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলেন ট্রাম্প

বামপন্থি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নামে পরিচিত অ্যান্টিফাকে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। এতে বলা হয়েছে, অ্যান্টিফাকে আর্থিকভাবে সহযোগিতা করলে দাতাদের বিরুদ্ধেও তদন্ত ও বিচারিক ব্যবস্থা নেওয়া হবে। হোয়াইট হাউসের এই পদক্ষেপকে সমালোচকরা দেখছেন রাজনৈতিক প্রতিপক্ষ ও মিডিয়াকে ভয় দেখানোর কৌশল […]
নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ, ক্ষোভে ফেটে পড়লেন তাসনিম জারা

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই আক্রমণ আখতার হোসেনকে দুর্বল করবে না, বরং তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।” তিনি আরও লিখেছেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দলের […]