গাজা ইস্যুতে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেছেন আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে। বৈঠকে মূল বিষয় হবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার পর পরিস্থিতি, যুদ্ধের অবসান এবং গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা। খবর রয়টার্সের। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, […]
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ ফায়ার লিডার শামীমের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের লিডার শামীম আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শামীমের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল, এজন্য তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শামীমের […]
নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, র্যাবের অভিযানে ৯ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রে ৬৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া এক ট্রাক মালামাল ও দেশীয় অস্ত্র। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার সামাদ নগর ও ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) […]
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামি পলায়ন, দায়িত্বে অবহেলায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

বগুড়ায় জেলা জজ আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল […]
ভারতকে হারানোর সামর্থ্য আছে, আত্মবিশ্বাসী কোচ ফিল সিমন্স

এশিয়া কাপে সুপার ফোরের লড়াই জমে উঠেছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথ উজ্জ্বল করেছে বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচেই সমান গুরুত্বপূর্ণ পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের সামনে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামীকাল (২৪ সেপ্টেম্বর), যেখানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ভারত টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে শক্তিশালী এই দলকে হারানো […]
ভারত ম্যাচের আগে লিটন দাসকে নিয়ে শঙ্কায় বাংলাদেশ দল

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দিনও অধিনায়ক লিটন দাসকে ঘিরে দুশ্চিন্তা কাটেনি দলীয় ব্যবস্থাপনায়। শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করলেও ভারতের বিপক্ষে নামার আগে টাইগার শিবিরে এসেছে অপ্রত্যাশিত দুঃসংবাদ। সোমবার (২২ সেপ্টেম্বর) আইসিসি একাডেমি গ্রাউন্ডে ব্যাটিং অনুশীলনের সময় হঠাৎ কোমরে ব্যথা অনুভব করেন লিটন। […]
বেসরকারি পর্যায়ে চাল আমদানি এক মাস বাড়ল, ৩০ অক্টোবর পর্যন্ত অনুমতি

সরকার বেসরকারি পর্যায়ে চাল আমদানির সময়সীমা এক মাস বাড়িয়ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত নোটিশ জারি করেছে। বৈদেশিক সংগ্রহ শাখার উপসচিব আরিফুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের চাল আমদানি ও বাজারজাতকরণের সময়সীমা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই […]
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, ডিবি অভিযান জোরদার

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম আল সনেট, খিলক্ষেত […]
ফিলিপিন্সে ধ্বংসযজ্ঞের পর তাইওয়ান-হংকং-এর পথে সুপার টাইফুন রাগাসা, জরুরি সতর্কতা জারি

ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা, এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে চলা এই ঘূর্ণিঝড়টি এখন তাইওয়ান, হংকং ও চীনের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ও অধিবাসীরা ঝড়ের প্রভাবে বিপর্যয় রোধে জোর প্রস্তুতি নিচ্ছেন। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এই প্রবল টাইফুন সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় […]
বিএনপির কাছে ৩০ আসন চাওয়ার খবরে প্রতিক্রিয়া দিল জামায়াত: মির্জা ফখরুলের বক্তব্যকে ‘অসত্য’ আখ্যা

জাতীয় রাজনীতিতে বিএনপির কাছে ৩০টি আসনের দাবি নিয়ে প্রকাশিত খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করার জন্য যেসব মন্তব্য করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও প্রতিহিংসাপরায়ণ।” মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন প্রবীণ […]