সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে নতুন রোগী হিসেবে ভর্তি হয়েছেন ৫৬৭ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৫৬৭ রোগীর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন, বাকি ভর্তি হয়েছেন ঢাকার বাইরে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯২,৭৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯০,২১৯ জন ছাড়পত্র পেয়েছেন।








