Editorial News 24

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি, হাসপাতালে ভর্তি ২৬৩

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি, হাসপাতালে ভর্তি ২৬৩
Picture of Desk Reporter

Desk Reporter

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু ঘটেনি। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২৬৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর স্থানভিত্তিক সংখ্যা নিম্নরূপ:

  • বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬ জন
  • চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৪ জন
  • ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩৪ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৫৬ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৩৫ জন
  • ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৮ জন

একই সময়ে ৩০৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৫,৯৮৮ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৪৮,৪৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬০.৬% পুরুষ এবং ৩৯.৪% নারী

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন