Editorial News 24

১০ বছর পর মিরপুরে উদ্বোধনী জুটিতে শতরান, ফিফটি তুললেন সৌম্য-সাইফ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

১০ বছর পর মিরপুরে উদ্বোধনী জুটিতে শতরান, ফিফটি তুললেন সৌম্য-সাইফ l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

তৃতীয় ওয়ানডেতে মিরপুরের পিচ যেন ব্যাটিং বান্ধব হয়ে উঠেছে। উদ্বোধনী জুটিতে ঝড় তুলছেন সৌম্য সরকার ও সাইফ হাসান, দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। মাত্র ১৫.৩ ওভারেই তারা দলকে এনে দিলেন শতরান, মিরপুরে ১০ বছর পর লাল সবুজ দলের উদ্বোধনী জুটিতে শতরান দেখা গেল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বিনা উইকেটে টাইগারদের সংগ্রহ ১২৩ রান, সৌম্য ৫৯ বলে ৬৪ ও সাইফ ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজে সমতা ১-১। শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। আগের দুই ম্যাচে মিরপুরের পিচ পুরোপুরি স্পিন সহায়ক হলেও আজ সেটি ব্যাটিং-সহায়ক মনে হচ্ছে। শুরু থেকেই দুই ওপেনার চড়াও হয়েছেন ক্যারিবীয় বোলারদের ওপর। মাত্র ১৫.৩ ওভারের মধ্যেই দলকে শতরান এনে দিয়েছেন। এখন তারা ১০ বছরের মধ্যে মিরপুরে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড ভাঙার পথে। ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস গড়েছিলেন ১৪৭ রানের উদ্বোধনী জুটি। সাইফ ও সৌম্য এখন সেই রেকর্ড থেকে মাত্র ২৪ রান দূরে।

বাংলাদেশ একাদশ:

সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন