Editorial News 24

হাসপাতাল গেটে পাওয়া গেল রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বেওয়ারিশ অবস্থায় মরদেহটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি হলুদ রঙের পিকআপ হাসপাতালের সামনে এসে মরদেহটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে হাসপাতালের কর্মচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জুনায়েদ সাকী বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। তিনি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জুনায়েদ ঢাকার কর্মস্থল থেকে ট্রেনে করে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তবে ট্রেন থেকে নামার পর ভোরে তিনি আর বাড়ি পৌঁছাননি।

নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। বিষয়টি পরিবারকে জানানো হয়েছে এবং পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধান করছে।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের চিকিৎসক রেহনুমা মুনমুন বলেন, প্রাথমিকভাবে মরদেহটি সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির বলে মনে হচ্ছে। পরে বিষয়টি থানা পুলিশ ও পরিবারের সদস্যদের অবহিত করা হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, নিহতের স্ত্রী থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহের ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন