Editorial News 24

হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ এসটিএফ।

বিবৃতিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। সুযোগ পেলে তারা আবার বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও ধারণা করা হয়।

এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসটিএফ দুই বাংলাদেশিকে আটক করে। তারা হলেন—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), বাড়ি পটুয়াখালী এবং আলমগীর হোসেন (৩৪), বাড়ি ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফয়সাল ও আলমগীর শরীফ ওসমান বিন হাদিকে হত্যার পর পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তারা ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ এলাকায় এলে শনিবার (৭ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর এসটিএফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

তবে পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল গত বছরের ২৯ ডিসেম্বর। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে সম্প্রতি।

বাংলাদেশের তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তাও জানিয়েছেন, অভিযুক্ত দুজন আগেই আটক বা গ্রেপ্তার হয়েছে—এমন তথ্য তাদের কাছে আগে থেকেই ছিল।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন