Editorial News 24

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে যৌথবাহিনীর অভিযান, ডাটা এন্ট্রি অপারেটরসহ আটক ৩

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে যৌথবাহিনীর অভিযান, ডাটা এন্ট্রি অপারেটরসহ আটক ৩ l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দালালচক্রের দৌরাত্ম্যের শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। ঘুষ, হয়রানি ও অতিরিক্ত অর্থের চাপে ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন ভোক্তভোগীরা। এ পরিস্থিতিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর একটি বিশেষ দল সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। হবিগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাজওয়ারের নেতৃত্বে এ অভিযানে প্রথমে অফিস-সংলগ্ন বিভিন্ন ট্রাভেলস অফিস থেকে কয়েকজন দালালকে আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে অফিসের ভেতরে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগম, নিরাপত্তা প্রহরী উসমান গনি ও ঝাড়ুদার উমেশ পালকে আটক করা হয়। তবে আটক দালালদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আটক তিনজনকে নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, হবিগঞ্জ পাসপোর্ট অফিসে সরাসরি সেবা নিতে গেলে নানা অজুহাতে হয়রানি ও সময়ক্ষেপণ করা হয়। অনেক সময় অতিরিক্ত টাকার চাপ সৃষ্টি করে দালালদের মাধ্যমে যেতে বাধ্য করা হতো। ফলে সাধারণ মানুষকে দালালদের দ্বারস্থ হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতো।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আসা অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

অভিযানের খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তবে তারা মনে করেন, এ ধরনের অভিযান যেন নিয়মিত হয় এবং দালালচক্র ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন