Editorial News 24

সৌদি আরবে বিস্ফোরণ, ইরান-ইসরায়েল সংঘাতের ছায়া

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা AFP জানায়, শহরের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

এদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধে ইরান পাল্টা মিসাইল হামলা চালিয়েছে, যার ফলে বাহরাইন, কুয়েত ও আবুধাবি-তেও ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বাহরাইন নিশ্চিত করেছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এর আগে আয়াতুল্লাহ আলি খামেনি-এর অফিসকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায়। রয়টার্স সূত্রে জানা গেছে, খামেনি ইতোমধ্যেই তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে।

স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আশপাশের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। হামলায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চেষ্টা করলেও কোনো সমাধানের পথ খুঁজে পায়নি। নিরাপত্তা সূত্র জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে, আলোচনার কোনো সুযোগ নেই।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন