Editorial News 24

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহর ইন্তেকাল: মুসলিম বিশ্বে শোকের ছায়া

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহর ইন্তেকাল: মুসলিম বিশ্বে শোকের ছায়া l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ইনসাইড দ্যা হারামাইন সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ। তারা মরহুমের পরিবার, সৌদি জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানান। জানাজা আজ রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। এছাড়া দুই পবিত্র মসজিদসহ সারাদেশের সব মসজিদে তার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি হিসেবে নিয়োগপ্রাপ্ত শায়খ আবদুল আজিজ দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ছিলেন। ইসলামী ফতোয়া, সামাজিক নীতি এবং আইনি সিদ্ধান্তে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্যও ছিলেন।

শেখ আবদুল আজিজ আশ-শেখ বংশের একজন গর্বিত সদস্য ছিলেন, যে বংশ ইসলামের ইতিহাসে বিশেষ ভূমিকা রেখেছে। উল্লেখ্য, এই বংশ থেকেই ইসলামি দার্শনিক ও সংস্কারক মুহাম্মদ ইবনে আব্দ আল-ওয়াহাবের জন্ম হয়েছিল।

১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা প্রদান করেন তিনি। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে হজের খুতবা থেকে অবসর নেন। তার প্রভাবশালী ধর্মীয় নেতৃত্ব ও দীর্ঘ কর্মজীবন মুসলিম বিশ্বে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন