Editorial News 24

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ
Picture of Desk Reporter

Desk Reporter

গেলো সেপ্টেম্বর মাসে দেশের সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে বেড়ে ৮.৩৬ শতাংশে পৌঁছেছে, যা আগের মাস আগস্টে ছিল ৮.২৯ শতাংশ। গত বছরের একই সময়ে মূল্যস্ফীতি ছিল ৯.৯২ শতাংশ।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭.৬৪ শতাংশ, যা আগের মাস জুলাইয়ে ছিল ৭.৬০ শতাংশ। খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৯৮ শতাংশ, আগের মাসে এটি ছিল ৮.৯০ শতাংশ। অর্থাৎ খাদ্য ও খাদ্য বহির্ভূত খাত উভয়েই মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ১০.৪০ শতাংশ, আর খাদ্য বহির্ভূত খাতে ৯.৫০ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি বাসাভাড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের ব্যয় বৃদ্ধির কারণে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন