Editorial News 24

সেঞ্চুরির দুয়ারে থেমে গেলেন সাইফ ও সৌম্য, রেকর্ড জুটির পর আক্ষেপের বিদায়

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সেঞ্চুরির দুয়ারে থেমে গেলেন সাইফ ও সৌম্য, রেকর্ড জুটির পর আক্ষেপের বিদায় l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

প্রথম দুই ওয়ানডেতে ব্যর্থতার পর সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মিরপুরে দারুণ সূচনা এনে দিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুজনই আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তোলেন। গড়েন ১৭৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটি, যা মিরপুরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

সাইফ ৭২ বলে ৬ ছক্কা ও ৬ চারের মারে ৮০ রান করে রস্টন চেজের বলে ক্যাচ দিয়ে ফেরেন। কিছুক্ষণ পর বড় শট খেলতে গিয়ে সৌম্য সরকারও ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। দুজনই সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে থেমে যান, তবু তাদের ঝোড়ো সূচনাতেই বাংলাদেশের ইনিংসের ভিত্তি তৈরি হয়।

এর আগে মিরপুরে বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান ছিল ১৫০—যা করেছিলেন এনামুল হক ও ইমরুল কায়েস ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে। আজ সৌম্য–সাইফের জুটি সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন