Editorial News 24

সিলেটে সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের সম্পদ তদন্তে দুদকের নোটিশ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সিলেটে সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের সম্পদ তদন্তে দুদকের নোটিশ l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার গেটে ঝুললো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা তিন সদস্যের একটি দল নগরীর পাঠানটুলায় তার বাসার দরজায় এ নোটিশ টানিয়ে দেয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস যে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী সম্পদের পূর্ণ বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

সংস্থাটি নির্দেশ দিয়েছে, আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে। নির্ধারিত সময়ে বিবরণী দাখিল না করলে বা মিথ্যা তথ্য প্রদান করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে দুদক।

নোটিশে দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলমের স্বাক্ষর রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা বৈধ আয়ের বাইরে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ কারণে তাদের বিরুদ্ধে আরও গভীর তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন