Editorial News 24

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে কারখানায় এ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বয়লার বিস্ফোরণে দগ্ধরা হলেন— ফেনির নাহিদ হাসান (২২), পাবনার কামরুল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)। দগ্ধদের হাসপাতালে নেওয়া তাদের সহকর্মী মো. আব্দুর রহিম জানান, সন্ধ্যার দিকে কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হলে পাশে থাকা ওই ৬ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়। এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বন্দর এলাকার একটি সিমেন্ট কারখানা থেকে ৬ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে সবাই দগ্ধ হয়েছে। পাশাপাশি শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
Picture of Desk Reporter

Desk Reporter

নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে কারখানায় এ দুর্ঘটনাটি ঘটে।

দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বয়লার বিস্ফোরণে দগ্ধরা হলেন— ফেনির নাহিদ হাসান (২২), পাবনার কামরুল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

দগ্ধদের হাসপাতালে নেওয়া তাদের সহকর্মী মো. আব্দুর রহিম জানান, সন্ধ্যার দিকে কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হলে পাশে থাকা ওই ৬ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।

এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বন্দর এলাকার একটি সিমেন্ট কারখানা থেকে ৬ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে সবাই দগ্ধ হয়েছে। পাশাপাশি শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন