Editorial News 24

সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। হাইকমিশন জানায়, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় সিঙ্গাপুরে তার জানাজা আয়োজন করা সম্ভব হয়নি। এ বিষয়ে হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে এবং সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের দেশটির আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে। এর আগে ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। ইনকিলাব মঞ্চ আরও জানায়, বাংলাদেশে শরিফ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আততায়ীর গুলিতে আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের একজন সামনের সারির সংগঠক হিসেবে পরিচিত হাদি আন্দোলনের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শোক জানিয়েছে।
Picture of Desk Reporter

Desk Reporter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় সিঙ্গাপুরে তার জানাজা আয়োজন করা সম্ভব হয়নি। এ বিষয়ে হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে এবং সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের দেশটির আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে।

এর আগে ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

ইনকিলাব মঞ্চ আরও জানায়, বাংলাদেশে শরিফ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের একজন সামনের সারির সংগঠক হিসেবে পরিচিত হাদি আন্দোলনের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শোক জানিয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন