Editorial News 24

সমন জারি দিল্লি হাইকোর্টের, বিপাকে শাহরুখপুত্র আরিয়ান খান!

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সমন জারি দিল্লি হাইকোর্টের, বিপাকে শাহরুখপুত্র আরিয়ান খান! l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

বিতর্কের ঝড় উঠেছে বলিউডে শাহরুখ খানপুত্র আরিয়ান খানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে। সিরিজটিতে ভারতের প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ব্যঙ্গ ও নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগে এবার আদালতের দোরগোড়ায় হাজির হতে হচ্ছে সংশ্লিষ্টদের।

বুধবার (৮ অক্টোবর) দিল্লি হাইকোর্ট সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সমন জারি করেছে। এর ফলে আরিয়ান খানসহ সংশ্লিষ্টরা এখন আইনি জটিলতায় পড়েছেন।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজে সমীর ওয়াংখেড়েকে ঘিরে ২০২১ সালের ক্রুজ মাদককাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে একাধিক দৃশ্য তৈরি করা হয়, যেখানে ওই এনসিবি অফিসারকে ব্যঙ্গাত্মক ও বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়েছে।

এর জেরে সমীর ওয়াংখেড়ে আদালতে মানহানির মামলা করেন, অভিযোগ করেন—

“এই সিরিজটি ইচ্ছাকৃতভাবে আমার সামাজিক ও পেশাগত খ্যাতি ক্ষুণ্ন করার জন্য তৈরি করা হয়েছে।”

তার আইনজীবী আদালতে জানান,

“সিরিজটি মুক্তির পর সমীর, তার স্ত্রী ও বোন সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের শিকার হচ্ছেন, যা মানসিকভাবে কষ্টদায়ক।”

বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরব বলেন,

“বাদীর আদালতে আসার যথেষ্ট কারণ রয়েছে। সমাধান পেতে আইনের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলতে হবে।”

এরপরই আদালত অভিযুক্ত পক্ষের বিরুদ্ধে আনুষ্ঠানিক সমন জারি করেন এবং আগামী ৩০ অক্টোবর মামলার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা শুনানির তারিখ নির্ধারণ করেন।

তবে আদালত এখনো পর্যন্ত ওয়েব সিরিজটির স্ট্রিমিং বন্ধে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।

উল্লেখ্য, এর আগে ২৬ সেপ্টেম্বর শুনানিতে দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, মামলাটি সংশোধন না করলে তা ‘গ্রহণযোগ্য নয়’। আদালতের নির্দেশে আবেদন সংশোধনের পরই সমীর ওয়াংখেড়ের পক্ষে এ সমন জারি হয়।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন