Editorial News 24

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সোহেল (২২)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় সোহেল নামের এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া রুবা আক্তার (২০) নামের এক নারী আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় একাধিক যাত্রী নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন