Editorial News 24

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, মাদক সেবনের চিহ্ন মিলেছে

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, মাদক সেবনের চিহ্ন মিলেছে l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

নারায়ণগঞ্জ শহরের প্রধান খেয়াঘাটে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহটি পুরোপুরি বিবস্ত্র অবস্থায় ছিল।

সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আমিনুল হক জানান, নিহতের বয়স আনুমানিক ১৯ বছর। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে মাদক সেবনের কিছু চিহ্ন রয়েছে।
নিহতের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনা হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত করা সম্ভব হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন