Editorial News 24

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন ছুটি ঘোষণা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন ছুটি ঘোষণা** ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি কার্যকর করা হবে। একই সঙ্গে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও নির্বাচনকালীন ছুটি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান মোট চার দিন বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি কার্যকর করার জন্য চিঠি পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ সময় ছুটি থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
Picture of Desk Reporter

Desk Reporter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি কার্যকর করা হবে। একই সঙ্গে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও নির্বাচনকালীন ছুটি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান মোট চার দিন বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি কার্যকর করার জন্য চিঠি পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ সময় ছুটি থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন