Editorial News 24

শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

অমর নায়ক সালমান শাহকে স্মরণ করে আবেগাপ্লুত হলেন তার সহশিল্পী চিত্রনায়িকা লিমা। তিনি বলেন, সালমান শাহের সঙ্গে দুটি ছবিতে কাজ করতে পেরে নিজের জন্মকে সার্থক মনে করেন। লিমা জানান, “ভাবতেই পারিনি সালমান শাহের এত ভক্ত রয়েছে। আমরা যখন একসঙ্গে কাজ করেছি, তখন তাকে এত বড় তারকা বলে মনে হয়নি। খুবই সাদামাটা, সহজ-সরল একটি মানুষ ছিলেন তিনি।” ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল বলেও জানান লিমা। তিনি বলেন, “তার মৃত্যুর শোক সইতে না পেরে বহু ভক্ত মারা গেছে—পত্রিকায় কেউ ১৮ জন, কেউ ২৮ জন বলেছিল। তখনই বুঝেছি কী বিশাল জনপ্রিয়তা ছিল তার।” লিমা ‘প্রেম যুদ্ধ’ ও ‘কন্যাদান’—এই দুটি ছবিতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেন। শুটিংয়ের স্মৃতি স্মরণ করতে গিয়ে বলেন, “সালমান খুবই প্রাণবন্ত ও হাসিখুশি ছিলেন। শুটিং স্পটে সবাইকে হাসাতে পারতেন।” সালমান শাহের মৃত্যুর রহস্য এখনও পরিষ্কার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার বিশ্বাস, সালমান আত্মহত্যা করতে পারেন না। লিমার ভাষায়, “২৯ বছর পার হয়ে গেল—তিনি কীভাবে মারা গেলেন এখনো জানা গেল না। আমি সালমান হত্যার বিচার চাই।” এসময় তিনি বলেন, সালমানের সংসারে নায়িকা শাবনূরকে কেন্দ্র করে অশান্তি চলত। তবে সালমানের স্ত্রী সামিরা শুটিং সেটে এসে তার প্রতি বন্ধুসুলভ আচরণ করতেন। শেষে লিমা বলেন, “সালমান আপনি যেখানে থাকুন ভালো থাকুন। আপনার জন্য দোয়া রইল।”
Picture of Desk Reporter

Desk Reporter

অমর নায়ক সালমান শাহকে স্মরণ করে আবেগাপ্লুত হলেন তার সহশিল্পী চিত্রনায়িকা লিমা। তিনি বলেন, সালমান শাহের সঙ্গে দুটি ছবিতে কাজ করতে পেরে নিজের জন্মকে সার্থক মনে করেন।

লিমা জানান, “ভাবতেই পারিনি সালমান শাহের এত ভক্ত রয়েছে। আমরা যখন একসঙ্গে কাজ করেছি, তখন তাকে এত বড় তারকা বলে মনে হয়নি। খুবই সাদামাটা, সহজ-সরল একটি মানুষ ছিলেন তিনি।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল বলেও জানান লিমা। তিনি বলেন, “তার মৃত্যুর শোক সইতে না পেরে বহু ভক্ত মারা গেছে—পত্রিকায় কেউ ১৮ জন, কেউ ২৮ জন বলেছিল। তখনই বুঝেছি কী বিশাল জনপ্রিয়তা ছিল তার।”

লিমা ‘প্রেম যুদ্ধ’ ও ‘কন্যাদান’—এই দুটি ছবিতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেন। শুটিংয়ের স্মৃতি স্মরণ করতে গিয়ে বলেন, “সালমান খুবই প্রাণবন্ত ও হাসিখুশি ছিলেন। শুটিং স্পটে সবাইকে হাসাতে পারতেন।”

সালমান শাহের মৃত্যুর রহস্য এখনও পরিষ্কার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার বিশ্বাস, সালমান আত্মহত্যা করতে পারেন না। লিমার ভাষায়, “২৯ বছর পার হয়ে গেল—তিনি কীভাবে মারা গেলেন এখনো জানা গেল না। আমি সালমান হত্যার বিচার চাই।”

এসময় তিনি বলেন, সালমানের সংসারে নায়িকা শাবনূরকে কেন্দ্র করে অশান্তি চলত। তবে সালমানের স্ত্রী সামিরা শুটিং সেটে এসে তার প্রতি বন্ধুসুলভ আচরণ করতেন।

শেষে লিমা বলেন, “সালমান আপনি যেখানে থাকুন ভালো থাকুন। আপনার জন্য দোয়া রইল।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন