Editorial News 24

শাপলা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিল এনসিপি

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

শাপলা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিল এনসিপি
Picture of Desk Reporter

Desk Reporter

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও তাদের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের প্রতি অনড় অবস্থান ব্যক্ত করেছে। দলটি স্পষ্ট জানিয়েছে, শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার মধ্যে যেকোনো একটি তাদের নির্বাচনী প্রতীকের জন্য বরাদ্দ দিতে হবে।

মঙ্গলবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষরিত চিঠিটি ই-মেইলে ইসির সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে শাপলার সাতটি নমুনাও সংযুক্ত করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ইসির দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এনসিপি ইসির সিনিয়র সচিব বরাবর একটি চিঠি দিয়ে তাদের দলীয় অবস্থান স্পষ্ট করেছিল।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপি রয়েছে এবং দলের বিষয়ে কোনো আপত্তি আছে কিনা তা জানার জন্য বিজ্ঞপ্তি প্রক্রিয়া চলছে। ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয়েছিল এবং এক সপ্তাহের মধ্যে উত্তর জানাতে বলা হয়েছিল।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদমাধ্যমকে বলেন, “এনসিপি আহ্বায়ক স্বাক্ষরিত চিঠির জবাব ইমেইলের মাধ্যমে ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। ইসি সচিব বিদেশে থাকায় আমরা সরাসরি দেখা করতে পারিনি।”

তিনি আরও বলেন, “ইসির পাঠানো ৫০টি প্রতীক তালিকা থেকে কোনো প্রতীক বেছে নিইনি আমরা। আমাদের প্রতীক হবে ‘শাপলা’। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধনের জন্য অনুরোধ জানানো হয়েছে। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত হলে নমুনা থেকে বাছাই করা হবে।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন