Editorial News 24

শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: তারেক রহমান

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন গণ-আন্দোলন ও সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা জরুরি।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তারেক রহমান উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ৭ নভেম্বরের আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন, শাপলা চত্বর হত্যাকাণ্ড ও ২০২৪ সালের স্বাধীনতা রক্ষার সংগ্রামে অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, ‘শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব। ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।’

নারীদের গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনশক্তি নারীর ওপর নির্ভর। বিএনপিকে ক্ষমতায় আনলে প্রথমবারের মতো প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। প্রথম পর্যায়ে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে মাসিক আড়াই হাজার টাকা বা সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হবে।’

প্রতিবন্ধী মানুষের কল্যাণেও তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘প্রতিবন্ধী মানুষদের জন্য রাষ্ট্রের বিশেষ দায়িত্ব রয়েছে, যা যথাযথভাবে পালন করা হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রায় ২ লাখ মসজিদ এবং খতিব, ইমাম, মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্যও রাষ্ট্রীয় সহযোগিতা দেওয়া হবে।’

তারেক রহমানের ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন