Editorial News 24

লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনা l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ও ভোলায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের আরও অনেক এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন