Editorial News 24

রামগতিতে অবিশ্বাস্য ঘটনা—তিন কেজির ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

রামগতিতে অবিশ্বাস্য ঘটনা—তিন কেজির ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

লক্ষ্মীপুরের রামগতিতে জেলের জালে ধরা পড়েছে এক বিরল আকারের ইলিশ, যার ওজন তিন কেজি ৪০০ গ্রাম। স্থানীয় বাজারে মাছটি নিলামে বিক্রি হয়েছে অবিশ্বাস্য ১০ হাজার টাকায়। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল ব্যাপারীর আড়তে মাছটি তোলা হয় নিলামে।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী অজি উল্যাহ ব্যাপারী। এর আগে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে। মফিজ মাঝি জানান, গত তিন দিন আগে ১০ জন জেলে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে গিয়েছিলেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জাল তোলার সময় অন্যান্য ইলিশের সঙ্গে এই বিশাল ইলিশটি ধরা পড়ে।

মাছটি আড়তে নিয়ে আসার পর মুহূর্তেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কৌতূহলী ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে মাছঘাট এলাকা। হেলাল ব্যাপারী জানান, “আমার গদিতে অনেক মাছ নিয়ে আসে মফিজ মাঝি, কিন্তু এমন বড় ইলিশ আমরা আগে দেখিনি। নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে—আমাদের ঘাটে এটাই রেকর্ড।”

ক্রেতা অজি উল্যাহ ব্যাপারী বলেন, “বড় ইলিশের চাহিদা ঢাকায় অনেক বেশি। আমি মাছটি সেখানে পাঠাবো, আশা করছি ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো।”

স্থানীয় জেলেরা জানিয়েছেন, এই মৌসুমে বড় ইলিশ খুবই বিরল হয়ে পড়েছে। তাই এমন আকারের মাছ বাজারে উঠলে দাম আকাশছোঁয়া হয়। এই ঘটনা পুরো এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে—অনেকে এটিকে “রামগতির সোনার ইলিশ” বলেও অভিহিত করছেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন