Editorial News 24

রাফসান-জেফারের বিয়ে কাল

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**রাফসান-জেফারের বিয়ে কাল** গত কয়েক বছর ধরেই রাফসান সাবাব ও জেফার রহমানের সম্পর্কে প্রেমের গুঞ্জন চলছিল। তবে দুজনেই তা বরাবরই বন্ধুত্ব হিসেবে উপস্থাপন করেছেন। এ সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসাথে উপস্থিতি এবং থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে তারা কখনও মুখ খোলেননি। এবার শোনা যাচ্ছে, এই দুই তারকা প্রেমকে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন। আগামীকাল বুধবার উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান বিয়ে করবেন। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাদের ঘনিষ্ঠজনরা। জানা গেছে, গত সপ্তাহখানেক ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। আগামীকাল ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর দুজন আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমে জানাবেন। রাফসানের পূর্ববর্তী সম্পর্কের কথাও উল্লেখযোগ্য। ২০২৩ সালের শেষে তিনি চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছিলেন। রাফসান নিজের ফেসবুকে লিখেছিলেন, “বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে অনেক চিন্তাভাবনার পরে আলাদা হওয়াটাই সুন্দর সমাধান মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলার শেষটাও আমি চাই সম্মানজনক হোক।” ভাঙনের খবর প্রকাশের পর স্ত্রী সানিয়া সুলতানা এশাও মন্তব্য করেন, তিনি বিচ্ছেদ চাননি। এ সময়ে রাফসান ও গায়িকা জেফারের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জনও শুরু হয়। অনেকেই মনে করছেন, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই রাফসান এই সিদ্ধান্ত নিয়েছেন।
Picture of Desk Reporter

Desk Reporter

গত কয়েক বছর ধরেই রাফসান সাবাব ও জেফার রহমানের সম্পর্কে প্রেমের গুঞ্জন চলছিল। তবে দুজনেই তা বরাবরই বন্ধুত্ব হিসেবে উপস্থাপন করেছেন। এ সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসাথে উপস্থিতি এবং থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে তারা কখনও মুখ খোলেননি। এবার শোনা যাচ্ছে, এই দুই তারকা প্রেমকে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন।

আগামীকাল বুধবার উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান বিয়ে করবেন। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাদের ঘনিষ্ঠজনরা। জানা গেছে, গত সপ্তাহখানেক ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। আগামীকাল ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর দুজন আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমে জানাবেন।

রাফসানের পূর্ববর্তী সম্পর্কের কথাও উল্লেখযোগ্য। ২০২৩ সালের শেষে তিনি চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছিলেন। রাফসান নিজের ফেসবুকে লিখেছিলেন, “বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে অনেক চিন্তাভাবনার পরে আলাদা হওয়াটাই সুন্দর সমাধান মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলার শেষটাও আমি চাই সম্মানজনক হোক।”

ভাঙনের খবর প্রকাশের পর স্ত্রী সানিয়া সুলতানা এশাও মন্তব্য করেন, তিনি বিচ্ছেদ চাননি। এ সময়ে রাফসান ও গায়িকা জেফারের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জনও শুরু হয়। অনেকেই মনে করছেন, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই রাফসান এই সিদ্ধান্ত নিয়েছেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন