Editorial News 24

রাকসু নির্বাচনের দিন বন্ধ থাকবে রাবির বেশির ভাগ প্রবেশপথ, নিরাপত্তা জোরদার: উপাচার্য নকীব

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

রাকসু নির্বাচনের দিন বন্ধ থাকবে রাবির বেশির ভাগ প্রবেশপথ, নিরাপত্তা জোরদার: উপাচার্য নকীব l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ প্রবেশ পথ বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য সালেহ হাসান নকীব। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে নির্বাচনের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপাচার্য বলেন, নির্বাচনের দিন পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ক্যাম্পাসের ভেতরে থাকবে, পাশাপাশি বিজিবি ও সামরিক বাহিনীর সঙ্গে কথাবার্তা চলছে, যাতে প্রয়োজনে তারা দ্রুত দায়িত্বে আসতে পারে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হবে, তা সবাইকে মেনে চলতে হবে।

নকীব আশা প্রকাশ করেছেন, নির্বাচনের দিন পর্যন্ত ক্যাম্পাসে আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তিনি জানান, নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সব ব্যবস্থা নিয়ন্ত্রণে আছে।

পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, রাকসুর প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন