Editorial News 24

যুদ্ধ পরিস্থিতিতেও বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪,২৯২.২৭ মিলিয়ন ডলার বা প্রায় ৩৪.২৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এ তথ্য নিশ্চিত করেন। ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১১ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩৪.২৯ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯,৫৬৯.৮৩ মিলিয়ন ডলার বা প্রায় ২৯.৫৬ বিলিয়ন ডলার।

এর আগে, ৮ মার্চ আকুর বিল পরিশোধের পর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪.১০ বিলিয়ন ডলার, এবং নিট রিজার্ভ ২৯.৩৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ হিসাব করা হয় বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন