Editorial News 24

যশোরে সাইকেল আরোহীর ট্রাক চাপায় মৃত্যু, বাজার যাচ্ছিলেন আবুল কালাম

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

যশোরে সাইকেল আরোহীর ট্রাক চাপায় মৃত্যু, বাজার যাচ্ছিলেন আবুল কালাম l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে যশোর-খুলনা মহাসড়কের আলীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবুল কালাম খান (৫৫)

নিহত আবুল কালাম খান উপজেলার প্রেমবাগ চাপাতলা এলাকার মৃত ইনসার আলী খানের ছেলে। নিহতের ফুফাতো ভাই শহিদুল ইসলাম জানান, আবুল কালাম সকালে সবজি ক্ষেত থেকে ২০ কেজি পটল নিয়ে সাইকেলযোগে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং ট্রাকটি পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ তাকে মৃত ঘোষণা করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন