Editorial News 24

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি, ৭০ ভরি স্বর্ণসহ নগদ অর্থ লুট

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি, ৭০ ভরি স্বর্ণসহ নগদ অর্থ লুট রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা নিয়ে গেছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্স নামের দোকানটির শাটার কেটে ও কলাপসিবল গেট ভেঙে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখেন কলাপসিবল গেট ও শাটারের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখতে পান দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা চুরি হয়ে গেছে। তিনি আরও জানান, দোকানে তার নিজের ৫০ ভরি স্বর্ণ এবং বন্ধকি রাখা ২০ ভরি স্বর্ণ ছিল। চুরি হওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা। পাশাপাশি ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা এবং নগদ চার লাখ টাকা চোরেরা নিয়ে গেছে। দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে বেশ কিছুক্ষণ ভেতরে অবস্থান করে। পরে একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, চুরির ঘটনা সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Picture of Desk Reporter

Desk Reporter

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা নিয়ে গেছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্স নামের দোকানটির শাটার কেটে ও কলাপসিবল গেট ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখেন কলাপসিবল গেট ও শাটারের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখতে পান দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, দোকানে তার নিজের ৫০ ভরি স্বর্ণ এবং বন্ধকি রাখা ২০ ভরি স্বর্ণ ছিল। চুরি হওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা। পাশাপাশি ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা এবং নগদ চার লাখ টাকা চোরেরা নিয়ে গেছে।

দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে বেশ কিছুক্ষণ ভেতরে অবস্থান করে। পরে একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, চুরির ঘটনা সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন