Editorial News 24

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের কড়া প্রতিবাদ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের কড়া প্রতিবাদ
Picture of Desk Reporter

Desk Reporter

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ‘নিরাপত্তা’ অজুহাতে মোস্তাফিজকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

স্ট্যাটাসে ড. আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইসিসির কাছে পুরো বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, যেখানে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশের একজন ক্রিকেটার ভারতে খেলতে নিরাপদ নন, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে—এমন আস্থা রাখা কঠিন। এ কারণে বিসিবিকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশে আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধ করার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।

স্ট্যাটাসের শেষাংশে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা বাংলাদেশকে অবমাননা মেনে নেওয়া হবে না। “গোলামির দিন শেষ”—এই মন্তব্যের মাধ্যমে তিনি তার অবস্থান আরও স্পষ্ট করেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন