Editorial News 24

মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পড়ে চলাচল ৯ মিনিট বন্ধ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পড়ে চলাচল ৯ মিনিট বন্ধ রাজধানীর উত্তরা এলাকায় মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন পড়ে যাওয়ায় ট্রেন চলাচল শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ৯ মিনিটের জন্য বন্ধ হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ড্রোন পতনের কারণে সাময়িক বিঘ্ন ঘটে। তবে ড্রোন অপসারণের সঙ্গে সঙ্গে চলাচল স্বাভাবিক হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রয়োজনীয় অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে। উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তা ও নাশকতা মোকাবিলার কারণে মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন ও ডিএমটিসিএলের অন্যান্য স্থাপনায় নিয়োজিত সকল কর্মীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে।
Picture of Desk Reporter

Desk Reporter

রাজধানীর উত্তরা এলাকায় মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন পড়ে যাওয়ায় ট্রেন চলাচল শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ৯ মিনিটের জন্য বন্ধ হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ড্রোন পতনের কারণে সাময়িক বিঘ্ন ঘটে। তবে ড্রোন অপসারণের সঙ্গে সঙ্গে চলাচল স্বাভাবিক হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রয়োজনীয় অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে।

উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তা ও নাশকতা মোকাবিলার কারণে মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন ও ডিএমটিসিএলের অন্যান্য স্থাপনায় নিয়োজিত সকল কর্মীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন