Editorial News 24

মুন্সীগঞ্জে মজিবর হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

মুন্সীগঞ্জে মজিবর হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

মুন্সীগঞ্জের সিরাজদিখানের উত্তর বাসাইল এলাকায় মজিবর রহমান খান হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন: সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল এলাকার মৃত বাবুল খানের ছেলে নূর মোহাম্মদ খান নুরু (৩২) এবং মৃত অদম আলী খানের ছেলে আয়ুব খান (৪৫)। আদালতের তথ্য অনুযায়ী, সিরাজদিখানে ২০১৭ সালের ৭ জুন দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে মজিবর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, নিহত মজিবর রহমান নামাজ শেষে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এসময় আসামিরা পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৩ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালতে তাদের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. নাছিম আখতার সুমন বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট। আসামিরা এলাকার প্রভাবশালী ছিলেন। আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন।’

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন