Editorial News 24

মুকসুদপুরে আ.লীগের ৫০ নেতাকর্মী পদত্যাগ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

মুকসুদপুরে আ.লীগের ৫০ নেতাকর্মী পদত্যাগ গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোট ৫০ নেতাকর্মী তাদের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন। জানা গেছে, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বাবুল ফকির পদত্যাগ করেন। ভাবড়াশুর ইউনিয়ন থেকে জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সদস্য সুরেশ মন্ডল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মন্ডল, সাধারণ সম্পাদক শুভাষ মন্ডল, সহসভাপতি দিলীপ কুমার মন্ডল, সহসভাপতি স্বপন কুমার বিশ্বাস, সহসভাপতি শোকহ হরন মন্ডল, সদস্য গণপ্রতি মন্ডল, সদস্য নিত্য বিশ্বাস, ৬নং ওয়ার্ডের সভাপতি মিলন শেখ, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মন্ডলসহ মোট ১৭ জন পদত্যাগ করেন। বাঁশবাড়ীয়া ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, সদস্য বিজন ভক্ত, কৃষক লীগের নির্মল মন্ডল, সদস্য নির্মল কুমার ভদ্র, সদস্য নূর ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সরোজিত সরকার, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পরিমল কৃত্তনিয়া, ৩নং ওয়ার্ডের সহসভাপতি মো. আকরাম শেখ, ৯নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ফেলান সরকার, ৮নং ওয়ার্ডের সহসভাপতি সমরেন্দ্র নাথ রায়, ৮নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ, ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈ এবং ৮নং ওয়ার্ডের সহসভাপতি গোবিন্দ অধিকারীসহ আরও অনেক নেতা পদত্যাগ করেন। এছাড়া ৯নং ওয়ার্ডের সহসভাপতি দিজেন রায়, ৭নং ওয়ার্ডের ত্রাণ সম্পাদক হারাধন বালা, ৮নং ওয়ার্ডের সহসভাপতি বিপ্লব ঢালী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিহির কুমার বালা, ৮নং ওয়ার্ডের সদস্য সুখ লাল পোদ্দার, ৭নং ওয়ার্ডের সহসভাপতি বিমলেন্দু বালা, ৭নং ওয়ার্ডের সভাপতি সুকান্ত কুমার সরকার, ৮নং ওয়ার্ডের সদস্য রবীন শীল, ৯নং ওয়ার্ডের সহসভাপতি দীলিপ বাইন, ৮নং ওয়ার্ডের সদস্য হরশিৎ অধিকারী, ৭নং ওয়ার্ডের সদস্য রমনী রঞ্জন বালা, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল শেখ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুপচাঁদ মৃধা, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজামুল ইসলাম ও ৩নং ওয়ার্ড কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মো. মনিরুল ইসলামসহ মোট ৩২ জন লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা লিখিত বক্তব্যে বলেন, “মঙ্গলবার থেকে আমরা আওয়ামী লীগের সব প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”
Picture of Desk Reporter

Desk Reporter

গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোট ৫০ নেতাকর্মী তাদের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

জানা গেছে, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বাবুল ফকির পদত্যাগ করেন। ভাবড়াশুর ইউনিয়ন থেকে জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সদস্য সুরেশ মন্ডল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মন্ডল, সাধারণ সম্পাদক শুভাষ মন্ডল, সহসভাপতি দিলীপ কুমার মন্ডল, সহসভাপতি স্বপন কুমার বিশ্বাস, সহসভাপতি শোকহ হরন মন্ডল, সদস্য গণপ্রতি মন্ডল, সদস্য নিত্য বিশ্বাস, ৬নং ওয়ার্ডের সভাপতি মিলন শেখ, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মন্ডলসহ মোট ১৭ জন পদত্যাগ করেন।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, সদস্য বিজন ভক্ত, কৃষক লীগের নির্মল মন্ডল, সদস্য নির্মল কুমার ভদ্র, সদস্য নূর ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সরোজিত সরকার, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পরিমল কৃত্তনিয়া, ৩নং ওয়ার্ডের সহসভাপতি মো. আকরাম শেখ, ৯নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ফেলান সরকার, ৮নং ওয়ার্ডের সহসভাপতি সমরেন্দ্র নাথ রায়, ৮নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ, ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈ এবং ৮নং ওয়ার্ডের সহসভাপতি গোবিন্দ অধিকারীসহ আরও অনেক নেতা পদত্যাগ করেন।

এছাড়া ৯নং ওয়ার্ডের সহসভাপতি দিজেন রায়, ৭নং ওয়ার্ডের ত্রাণ সম্পাদক হারাধন বালা, ৮নং ওয়ার্ডের সহসভাপতি বিপ্লব ঢালী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিহির কুমার বালা, ৮নং ওয়ার্ডের সদস্য সুখ লাল পোদ্দার, ৭নং ওয়ার্ডের সহসভাপতি বিমলেন্দু বালা, ৭নং ওয়ার্ডের সভাপতি সুকান্ত কুমার সরকার, ৮নং ওয়ার্ডের সদস্য রবীন শীল, ৯নং ওয়ার্ডের সহসভাপতি দীলিপ বাইন, ৮নং ওয়ার্ডের সদস্য হরশিৎ অধিকারী, ৭নং ওয়ার্ডের সদস্য রমনী রঞ্জন বালা, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল শেখ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুপচাঁদ মৃধা, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজামুল ইসলাম ও ৩নং ওয়ার্ড কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মো. মনিরুল ইসলামসহ মোট ৩২ জন লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা লিখিত বক্তব্যে বলেন, “মঙ্গলবার থেকে আমরা আওয়ামী লীগের সব প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন