Editorial News 24

মানবতাবিরোধী অপরাধে যুক্ত সেনা সদস্যদের বিচার দাবি নাহিদের

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

মানবতাবিরোধী অপরাধে যুক্ত সেনা সদস্যদের বিচার দাবি নাহিদের l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মানবতাবিরোধী অপরাধে যুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া তথ্য উল্লেখ করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, এসব সদস্যকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা আবশ্যক।

নাহিদ বলেন, ‘সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। তবে ফ্যাসিবাদী শাসনামলে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার দ্বারা গুম, খুন, ক্রসফায়ারসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা এক ঐতিহাসিক সুযোগ পেয়েছি প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কমুক্ত, পুনর্গঠিত ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করার। সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচার করতে হবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র ও ন্যায়বিচারের বিষয়।’

নাহিদ আশা প্রকাশ করেছেন, সেনানেতৃত্ব এ বিষয়ে সরকার ও ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। তিনি বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো সংঘাত চায়, যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয়। আমরা চাই না বিচারব্যবস্থা ও সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে আসুক। আমাদের লক্ষ্য দেশের স্থিতিশীলতা বজায় রেখে ন্যায়বিচার, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম ও অর্থনৈতিক সংস্কার সাধন করা।’

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন