Editorial News 24

মাত্র ৪৬ ম্যাচে ৫০ গোল! মেসি-রোনালদোদের ছাড়িয়ে ইতিহাস গড়লেন হল্যান্ড

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

আন্তর্জাতিক ফুটবলে নতুন মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন নরওয়ের গোলমেশিন আরলিং হল্যান্ড। মাত্র ৪৬ ম্যাচে ৫০ গোল করে তিনি হয়ে গেলেন আন্তর্জাতিক অঙ্গনে দ্রুততম ৫০ গোল করা ফুটবলার। বিশ্বকাপ বাছাই পর্বে ইসরাইলের বিপক্ষে ৫-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে এই রেকর্ড গড়েন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। অসলোয় অনুষ্ঠিত ম্যাচে নরওয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ৬ মিনিটেই পেনাল্টি পেলেও সুযোগ নষ্ট করেন হল্যান্ড। তবে ১৮ মিনিটে আনান খালাইলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নরওয়ে। এরপর ২৭ মিনিটে শরলথের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান হল্যান্ড। এক মিনিট পর ইদান নাচমিয়াসের আত্মঘাতী গোল নরওয়েকে দেয় ৩-০ ব্যবধানের লিড। দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠেন হল্যান্ড। ৬৩ ও ৭২ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ৫১ গোল ছুঁয়েছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার, মাত্র ৪৬ ম্যাচেই! এর মাধ্যমে হল্যান্ড ভেঙেছেন ইংল্যান্ডের হ্যারি কেনের রেকর্ড—যিনি ৫০ গোল করতে লেগেছিলেন ৭১ ম্যাচ। তালিকার পরেই আছেন ব্রাজিলের নেইমার জুনিয়র, যার লেগেছিল ৭৪ ম্যাচ। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১ গোল, ২২৪ ম্যাচ) এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (১১৪ গোল, ১৯৪ ম্যাচ) অনেক পরে পৌঁছেছিলেন এই মাইলফলকে। ৫০ গোল করতে রোনালদোর লেগেছিল ১১৪ ম্যাচ, আর মেসির ১০৭ ম্যাচ। ফুটবল বিশ্লেষকদের মতে, বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে হল্যান্ড ভেঙে দিতে পারেন রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ডও। Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

আন্তর্জাতিক ফুটবলে নতুন মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন নরওয়ের গোলমেশিন আরলিং হল্যান্ড। মাত্র ৪৬ ম্যাচে ৫০ গোল করে তিনি হয়ে গেলেন আন্তর্জাতিক অঙ্গনে দ্রুততম ৫০ গোল করা ফুটবলার। বিশ্বকাপ বাছাই পর্বে ইসরাইলের বিপক্ষে ৫-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে এই রেকর্ড গড়েন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার।

অসলোয় অনুষ্ঠিত ম্যাচে নরওয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ৬ মিনিটেই পেনাল্টি পেলেও সুযোগ নষ্ট করেন হল্যান্ড। তবে ১৮ মিনিটে আনান খালাইলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নরওয়ে। এরপর ২৭ মিনিটে শরলথের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান হল্যান্ড। এক মিনিট পর ইদান নাচমিয়াসের আত্মঘাতী গোল নরওয়েকে দেয় ৩-০ ব্যবধানের লিড।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠেন হল্যান্ড। ৬৩ ও ৭২ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ৫১ গোল ছুঁয়েছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার, মাত্র ৪৬ ম্যাচেই!

এর মাধ্যমে হল্যান্ড ভেঙেছেন ইংল্যান্ডের হ্যারি কেনের রেকর্ড—যিনি ৫০ গোল করতে লেগেছিলেন ৭১ ম্যাচ। তালিকার পরেই আছেন ব্রাজিলের নেইমার জুনিয়র, যার লেগেছিল ৭৪ ম্যাচ

অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১ গোল, ২২৪ ম্যাচ) এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (১১৪ গোল, ১৯৪ ম্যাচ) অনেক পরে পৌঁছেছিলেন এই মাইলফলকে। ৫০ গোল করতে রোনালদোর লেগেছিল ১১৪ ম্যাচ, আর মেসির ১০৭ ম্যাচ

ফুটবল বিশ্লেষকদের মতে, বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে হল্যান্ড ভেঙে দিতে পারেন রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ডও।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন