Editorial News 24

মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন ফুল ও মিষ্টি, নরওয়ে–ইতালি জানালো অভিনন্দন

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে তাঁর জন্য ফুল ও মিষ্টি পাঠিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তা গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরওয়ের প্রধানমন্ত্রী জানান, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা। নরওয়ে দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সহযোগিতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হিসেবে অভিহিত করেছে। তারা বিএনপিকে অভিনন্দন জানিয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। ইতালি আশা প্রকাশ করেছে, বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন