প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আনুষ্ঠানিকভাবে দপ্তর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার শপথ গ্রহণের পর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে দায়িত্ব বণ্টনের বিষয়টি জানায়।
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রীই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন।
প্রধানমন্ত্রীর হাতে যে দপ্তর
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের কাছে রেখেছেন—
- মন্ত্রিপরিষদ বিভাগ
- প্রতিরক্ষা মন্ত্রণালয়
- সশস্ত্র বাহিনী বিভাগ
পূর্ণমন্ত্রীদের দায়িত্ব
পূর্ণমন্ত্রীদের মধ্যে—
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
- আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা
- সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র
- ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
- হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) — মুক্তিযুদ্ধবিষয়ক
- এ জেড এম জাহিদ হোসেন — নারী ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণ
- খলিলুর রহমান (টেকনোক্র্যাট) — পররাষ্ট্র
- আবদুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
- কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ — ধর্মবিষয়ক
- মিজানুর রহমান মিনু — ভূমি
- নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি
- খন্দকার আবদুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট
- আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ
- জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার
- মোহাম্মদ আমিন উর রশীদ — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য
- আফরোজা খানম রিতা — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
- শহীদ উদ্দীন চৌধুরী — পানিসম্পদ
- আসাদুল হাবীব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
- মোহাম্মদ আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদবিষয়ক
- জাকারিয়া তাহের — গৃহায়ণ ও গণপূর্ত
- দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রামবিষয়ক
- আ ন ম এহসানুল হক মিলন — শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা
- সরদার মো. সাখাওয়াত হোসেন — স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
- ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি
- শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন
প্রতিমন্ত্রীদের দায়িত্ব
প্রতিমন্ত্রীদের মধ্যে—
- এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
- অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ
- শরীফুল আলম — বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট
- শামা ওবায়েদ — পররাষ্ট্র
- সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য
- কায়সার কামাল — ভূমি
- ফরহাদ হোসেন আজাদ — পানিসম্পদ
- আমিনুল হক (টেকনোক্র্যাট) — যুব ও ক্রীড়া
- মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রামবিষয়ক
- হাবিবুর রশিদ — সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন
- মো. রাজিব আহসান — সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন
- মো. আব্দুল বারী — জনপ্রশাসন
- মীর শাহে আলম — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
- মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) — অর্থ ও পরিকল্পনা
- ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধবিষয়ক
- ফারজানা শারমীন — নারী ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণ
- শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
- মো. নুরুল হক নুর — শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ
- ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার
- এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
- এম এ মুহিত — স্বাস্থ্য ও পরিবারকল্যাণ
- আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ণ ও গণপূর্ত
- ববি হাজ্জাজ — শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা
- আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম — সংস্কৃতিবিষয়ক
প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন কার্যকর হয়েছে।








