Editorial News 24

মনোনয়ন বাতিল নিয়ে ইসিতে হাসনাত ও মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

মনোনয়ন বাতিল নিয়ে ইসিতে হাসনাত ও মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত-এনসিপি জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে একই দিনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের দাবিতে পাল্টা আবেদন জমা দিয়েছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে উভয় পক্ষের আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই এসব আপিল আবেদন গ্রহণ করা হয়েছে। সূত্র আরও জানায়, যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ আবেদনগুলোর ওপর শুনানি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। কেবল কুমিল্লা-৪ আসন নয়, দেশের আরও বিভিন্ন আসনেও বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও আপত্তি তুলেছেন। প্রসঙ্গত, মনোনয়ন সংক্রান্ত আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এসব শুনানি গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
Picture of Desk Reporter

Desk Reporter

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত-এনসিপি জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

অন্যদিকে একই দিনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের দাবিতে পাল্টা আবেদন জমা দিয়েছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে উভয় পক্ষের আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই এসব আপিল আবেদন গ্রহণ করা হয়েছে।

সূত্র আরও জানায়, যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ আবেদনগুলোর ওপর শুনানি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। কেবল কুমিল্লা-৪ আসন নয়, দেশের আরও বিভিন্ন আসনেও বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও আপত্তি তুলেছেন।

প্রসঙ্গত, মনোনয়ন সংক্রান্ত আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এসব শুনানি গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন